যুক্তরাষ্ট্রের টেক হাবে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করল সিলিকন ভ্যালি বিএনপি
সিলিকন ভ্যালিতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- বিশ্বপ্রযুক্তির প্রাণকেন্দ্র সিলিকন ভ্যালিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে সিলিকন ভ্যালি বিএনপি সমর্থক গোষ্ঠী
বিশ্বপ্রযুক্তির আঁতুরঘর যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালিতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে 'সিলিকন ভ্যালি বিএনপি সমর্থক গোষ্ঠী' । ১ সেপ্টেম্বর দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে প্রবাসী প্রকৌশলী, গবেষক ও উদ্যোক্তাদের অংশগ্রহণে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় ।
অনুষ্ঠানের শুরুতে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মোহাম্মদ মোসলে উদ্দিন । দোয়ায় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রয়াত চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করা হয় । একইসঙ্গে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানসহ তাঁর পরিবারের সদস্যদের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করা হয় ।
আলোচনা সভায় জাতিসংঘের পিস অ্যাম্বাসেডর ও ক্যালিফোর্নিয়া রিপাবলিকান পার্টির সাবেক সহ-সভাপতি পিটার কু, ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের বাণিজ্য বিভাগের সদস্য ও সাবেক ভাইস মেয়র তেরেসা কক্স এবং কাউন্সিলর কেরেন হাড্ডি বক্তব্য রাখেন । বক্তারা সিলিকন ভ্যালি ও বাংলাদেশের মধ্যে প্রযুক্তির নতুন সেতু তৈরির তাগিদ দেন । পিটার কু আগামীতে বাংলাদেশে বিশ্বমানের 'ডাটা সেন্টার' স্থাপনের আশাবাদ ব্যক্ত করেন ।
সিলিকন ভ্যালি বিএনপি সমর্থক গোষ্ঠীর পক্ষ থেকে আজিজ চৌধুরী, মোকাররম চৌধুরী, জালাল মাহমুদ এবং আব্দুর শিকদার বক্তব্য প্রদান করেন। তাঁরা জানান, বর্তমান সরকার 'সবার আগে বাংলাদেশ' নীতিতে বিশ্বাসী এবং প্রযুক্তি খাতকে এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ। স্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও প্রকোশলীদের উপস্থিতিতে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
//ডিবিটেক/এনবিএএল/এমআইএস//
বিশ্বপ্রযুক্তির আঁতুরঘর যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালিতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে 'সিলিকন ভ্যালি বিএনপি সমর্থক গোষ্ঠী'
অনুষ্ঠানের শুরুতে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মোহাম্মদ মোসলে উদ্দিন
আলোচনা সভায় জাতিসংঘের পিস অ্যাম্বাসেডর ও ক্যালিফোর্নিয়া রিপাবলিকান পার্টির সাবেক সহ-সভাপতি পিটার কু, ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের বাণিজ্য বিভাগের সদস্য ও সাবেক ভাইস মেয়র তেরেসা কক্স এবং কাউন্সিলর কেরেন হাড্ডি বক্তব্য রাখেন
সিলিকন ভ্যালি বিএনপি সমর্থক গোষ্ঠীর পক্ষ থেকে আজিজ চৌধুরী, মোকাররম চৌধুরী, জালাল মাহমুদ এবং আব্দুর শিকদার বক্তব্য প্রদান করেন। তাঁরা জানান, বর্তমান সরকার 'সবার আগে বাংলাদেশ' নীতিতে বিশ্বাসী এবং প্রযুক্তি খাতকে এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ। স্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও প্রকোশলীদের উপস্থিতিতে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
//ডিবিটেক/এনবিএএল/এমআইএস//





