শিক্ষক ও কর্মচারীদের সরকারবিরোধী ও আপত্তিকর পোস্ট মনিটর করবে মাউশি
মাউশির নতুন সোশ্যাল মিডিয়া মনিটরিং কৌশল
- শিক্ষক ও কর্মচারীদের সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর বা নেতিবাচক পোস্ট তদারকিতে মনিটরিং কমিটি গঠন করেছে মাউশি
মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদপ্তরের আওতাধীন শিক্ষা পরিবারের সদস্য, শিক্ষক ও কর্মচারীদের সামাজিক যোগাযোগমাধ্যমে কার্যকলাপ পরিবীক্ষণের জন্য নতুন উদ্যোগ গ্রহণ করা হয়েছে । সরকারি নির্দেশিকা ও আচরণবিধি লঙ্ঘন করে সরকারবিরোধী, অসত্য, বিভ্রান্তিকর বা আপত্তিকর পোস্ট প্রকাশ বন্ধে একটি ‘সামাজিক যোগাযোগমাধ্যম মনিটরিং কমিটি’ গঠন করেছে সরকার ।
মাউশির পক্ষ থেকে গত ১৭ আগস্ট জারি করা এক চিঠিতে জানানো হয়, মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক প্রণীত ‘সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার সংক্রান্ত নির্দেশিকা, ২০১৯ (পরিমার্জিত সংস্করণ)’ শিক্ষা পরিবারের সদস্যরা যথাযথভাবে মেনে চলছেন কি না তা তদারকি করবে এই কমিটি ।
মাউশির আওতাধীন কোনো শিক্ষক বা কর্মকর্তা-কর্মচারী সামাজিক যোগাযোগমাধ্যমে দাপ্তরিক শৃঙ্খলা ও ভাবমূর্তি ক্ষুণ্ন করে—এমন স্ট্যাটাস, ছবি, মন্তব্য বা ভিডিও প্রকাশ করলে তা সংরক্ষণ করে মনিটরিং কমিটির আহ্বায়ককে অবহিত করার নির্দেশনা দেওয়া হয়েছে । যেকোনো নাগরিক বা সহকর্মী ই-মেইলের ([email protected]) মাধ্যমে এসব অভিযোগ পাঠাতে পারবেন ।
অভিযোগ জানানোর ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তার নাম, পদবি ও কর্মস্থল; সামাজিক যোগাযোগমাধ্যমের নাম ও অ্যাকাউন্ট/প্রোফাইলের লিংক; পোস্ট বা স্ট্যাটাস প্রকাশের নির্দিষ্ট তারিখ ও সময় এবং সংশ্লিষ্ট পোস্টের স্ক্রিনশট বা অন্যান্য প্রাসঙ্গিক তথ্য-প্রমাণ বিবেচনায় নিতে বলা হয়েছে ।
এজন্য মন্ত্রিপরিষদ বিভাগের ‘সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার সংক্রান্ত নির্দেশিকা, ২০১৯ (পরিমার্জিত সংস্করণ)’ জারি করা হয়েছে।
//ডিবিটেক/ জেএনও/এমআইএস//
মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদপ্তরের আওতাধীন শিক্ষা পরিবারের সদস্য, শিক্ষক ও কর্মচারীদের সামাজিক যোগাযোগমাধ্যমে কার্যকলাপ পরিবীক্ষণের জন্য নতুন উদ্যোগ গ্রহণ করা হয়েছে
মাউশির পক্ষ থেকে গত ১৭ আগস্ট জারি করা এক চিঠিতে জানানো হয়, মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক প্রণীত ‘সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার সংক্রান্ত নির্দেশিকা, ২০১৯ (পরিমার্জিত সংস্করণ)’ শিক্ষা পরিবারের সদস্যরা যথাযথভাবে মেনে চলছেন কি না তা তদারকি করবে এই কমিটি
মাউশির আওতাধীন কোনো শিক্ষক বা কর্মকর্তা-কর্মচারী সামাজিক যোগাযোগমাধ্যমে দাপ্তরিক শৃঙ্খলা ও ভাবমূর্তি ক্ষুণ্ন করে—এমন স্ট্যাটাস, ছবি, মন্তব্য বা ভিডিও প্রকাশ করলে তা সংরক্ষণ করে মনিটরিং কমিটির আহ্বায়ককে অবহিত করার নির্দেশনা দেওয়া হয়েছে[email protected]) মাধ্যমে এসব অভিযোগ পাঠাতে পারবেন
অভিযোগ জানানোর ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তার নাম, পদবি ও কর্মস্থল; সামাজিক যোগাযোগমাধ্যমের নাম ও অ্যাকাউন্ট/প্রোফাইলের লিংক; পোস্ট বা স্ট্যাটাস প্রকাশের নির্দিষ্ট তারিখ ও সময় এবং সংশ্লিষ্ট পোস্টের স্ক্রিনশট বা অন্যান্য প্রাসঙ্গিক তথ্য-প্রমাণ বিবেচনায় নিতে বলা হয়েছে
এজন্য মন্ত্রিপরিষদ বিভাগের ‘সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার সংক্রান্ত নির্দেশিকা, ২০১৯ (পরিমার্জিত সংস্করণ)’ জারি করা হয়েছে।





