বাংলাদেশিদের জন্য বিনামূল্যে চিকিৎসা পরামর্শ সেবা চালু করল স্টার ক্যানসার সেন্টার
ক্যানসার রোগীদের বিনামূল্যে ‘সেকেন্ড ওপিনিয়ন’
হায়দরাবাদের বিশেষায়িত এ কেন্দ্রে অঙ্গভিত্তিক আধুনিক ক্যানসার চিকিৎসা ও রোবোটিক সার্জারির সুযোগ
বাংলাদেশি ক্যানসার রোগী ও তাদের পরিবারের চিকিৎসা পরিকল্পনাকে আরও নির্ভুল এবং সহজ করতে বিনামূল্যে ‘সেকেন্ড ওপিনিয়ন’ বা দ্বিতীয় চিকিৎসা-পরামর্শ সেবা চালু করেছে ভারতের হায়দরাবাদভিত্তিক স্টার ক্যানসার সেন্টার (STAR Cancer Centre)। এই উদ্যোগের মাধ্যমে রোগীরা ভারতে যাওয়ার আগেই অভিজ্ঞ ক্যানসার বিশেষজ্ঞদের কাছ থেকে বিস্তারিত চিকিৎসা-নির্দেশনা পাওয়ার সুযোগ পাবেন।
ভারতে ক্যানসার চিকিৎসার অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান স্টার হসপিটালস-এর অনকোলজি বিভাগ জানিয়েছে, বাংলাদেশে প্রতিবছর প্রায় ১ লাখ ৬৭ হাজার থেকে ১ লাখ ৮৭ হাজার নতুন ক্যানসার রোগী শনাক্ত হন। বিশেষ করে স্তন, ফুসফুস, জরায়ুমুখ, খাদ্যনালি ও পরিপাকতন্ত্রের ক্যানসারে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে সঠিক সময়ে উপযুক্ত চিকিৎসা নির্ধারণ করা অত্যন্ত জরুরি।
স্টার হসপিটালস-এর জ্যেষ্ঠ পরামর্শক ও সার্জিক্যাল অনকোলজি প্রধান ডা. বিপিন গোয়েল বলেন, "ক্যানসার শনাক্ত হওয়ার পর মানসিকভাবে বিপর্যস্ত রোগীদের জন্য সঠিক সিদ্ধান্ত নেওয়া বেশ কঠিন হয়। চিকিৎসার শুরুতেই একটি অভিজ্ঞ বোর্ড থেকে দ্বিতীয় মতামত নিলে রোগীর আত্মবিশ্বাস বাড়ে এবং অপ্রয়োজনীয় চিকিৎসা এড়ানো সম্ভব হয়।"
প্রতিষ্ঠানটির চিকিৎসা ব্যবস্থার অংশ হিসেবে রোগীদের বিদেশ ভ্রমণ পরিকল্পনা, সম্ভাব্য চিকিৎসা ব্যয়, ভিসা সহায়তা এবং হাসপাতালে থাকার সময়কাল নির্ধারণে সহায়তা দেওয়া হবে। ট্রুবিম লিনিয়ার অ্যাক্সিলারেটর, ডিজিটাল PET-CT, রোবোটিক সার্জারি এবং CAR-T সেল থেরাপির মতো সর্বাধুনিক প্রযুক্তিসম্পন্ন এই সেন্টারে সেবা পেতে রোগীরা তাদের ওয়েবসাইট (
//ডিবিটেক/এমএওয়াইপি/এমআইএস//





