অপো ফটোগ্রাফি কনটেস্টে রেকর্ড সাবমিশন
• অপো ও পাঠশালার আয়োজনে ২৩ হাজারের বেশি ছবি জমা।
• ৫টি ক্যাটাগরিতে স্মার্টফোন ফটোগ্রাফি প্রতিভা অন্বেষণ ও পুরষ্কার।
• গ্র্যান্ড উইনার পাচ্ছেন নগদ অর্থ, ফ্ল্যাগশিপ ফোন ও কোর্স।
স্মার্টফোনের উন্নত ইমেজিং ও এআই প্রযুক্তিকে কাজে লাগিয়ে সৃজনশীল গল্প বলার প্ল্যাটফর্ম হিসেবে বিশ্ব ফটোগ্রাফি দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত অপো ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট ২০২৬) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ‘এভরি ফটো টেলস আ স্টোরি’ শীর্ষক ‘অপো রেনো১৫ সিরিজ ফাইভজি প্রেজেন্টস অপো ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬’ শীর্ষক এই আয়োজনে সারাদেশ থেকে রেকর্ড পরিমাণ ২৩ হাজারেরও বেশি ছবি জমা পড়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের অন্যতম শীর্ষস্থানীয় ফটোগ্রাফি ও ভিজ্যুয়াল আর্টস প্রতিষ্ঠান পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউটের সঙ্গে অংশীদারিত্বে এই প্রতিযোগিতার আয়োজন করে অপো বাংলাদেশ। এতে তরুণদের স্মার্টফোনে তোলা ছবিগুলো পাঁচটি ক্যাটাগরিতে আহ্বান করা হয়—পোর্ট্রেট, নেচার অ্যান্ড ওয়াইল্ডলাইফ, স্ট্রিট অ্যান্ড আর্কিটেকচার, লো লাইট এবং হেরিটেজ অ্যান্ড কালচার।
প্রতিযোগিতার গ্র্যান্ড উইনার পুরস্কার হিসেবে পাবেন নগদ ১ লাখ টাকা, একটি অপো ফ্ল্যাগশিপ স্মার্টফোন এবং পাঠশালার একটি ফটোগ্রাফি কোর্স। এছাড়া এলিট উইনার ৫০ হাজার টাকা, মাস্টার উইনার ৩০ হাজার টাকা এবং প্রতি ক্যাটাগরির বিজয়ী ২০ হাজার টাকাসহ অপো স্মার্টফোন ও পাঠশালার ফটোগ্রাফি কোর্স সুবিধা পাবেন।
অপো বাংলাদেশের অনুমোদিত এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের জেনারেল ম্যানেজার ডেমন ইয়াং বলেন, অপোতে ফটোগ্রাফিকে আত্মপ্রকাশের অন্যতম শক্তিশালী মাধ্যম হিসেবে বিবেচনা করা হয়। বিশ্ব ফটোগ্রাফি দিবসের এই আয়োজন কেবল ইমেজিং প্রযুক্তির বিকাশ নয়, বরং তরুণদের সৃজনশীল কমিউনিটিকে ক্ষমতায়ন করার অংশ। ২৩ হাজারের বেশি সাবমিশন প্রমাণ করে দেশের তরুণদের মধ্যে স্মার্টফোন ফটোগ্রাফির মাধ্যমে গল্প তুলে ধরার আগ্রহ কতটা প্রবল।
//ডিবিটেক/এমএনও/এমএসআই//





