পিএমএনসিতে ইনফিনিক্সের স্মার্টফোন পার্টনারশিপ

• পাবজি মোবাইল ন্যাশনাল চ্যাম্পিয়নশিপের গ্র্যান্ড ফাইনালে ১০ লাখ টাকা প্রাইজপুল।
• রাজশাহীর জেলা পরিষদ মিলনায়তনে ২৭ ও ২৮ আগস্ট প্রতিযোগিতা।
• ইনফিনিক্স নোট ৬০ প্রো স্মার্টফোনে স্ন্যাপড্রাগন ৭এস জেন ৪।

পিএমএনসিতে ইনফিনিক্সের স্মার্টফোন পার্টনারশিপ
২০ আগষ্ট, ২০২৬ ০৯:২৩  
২০ আগষ্ট, ২০২৬ ১৯:৪৩  

দেশের মোবাইল গেমিং প্রযুক্তি ও ই-স্পোর্টস ইকোসিস্টেমকে এগিয়ে নিতে ‘পাবজি মোবাইল ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ (পিএমএনসি) ফল বাংলাদেশ ২০২৬’-এর অফিশিয়াল স্মার্টফোন পার্টনার হিসেবে যুক্ত হয়েছে গ্লোবাল ব্র্যান্ড ইনফিনিক্স। বৃহস্পতিবার (২০ আগস্ট ২০২৬) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দেশের উদীয়মান মোবাইল গেমারদের জন্য নতুন প্ল্যাটফর্ম তৈরি ও গেমিং কমিউনিটিকে শক্তিশালী করাই এই অংশীদারত্বের মূল লক্ষ্য।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৭ ও ২৮ আগস্ট রাজশাহীর জেলা পরিষদ মিলনায়তনে টুর্নামেন্টটির দুই দিনব্যাপী গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হবে। এতে দেশের শীর্ষস্থানীয় পাবজি মোবাইল দলগুলো জাতীয় চ্যাম্পিয়নশিপ শিরোপা ও মোট ১০ লাখ টাকার প্রাইজপুলের জন্য লড়াই করবে। এই প্রতিযোগিতা রাজশাহীর স্থানীয় দর্শক ও গেমিংপ্রেমীদের জন্য সরাসরি জাতীয় পর্যায়ের ই-স্পোর্টস উপভোগের সুযোগ করে দেবে। গ্র্যান্ড ফাইনালটি পাবজি মোবাইল বাংলাদেশের অফিশিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে।

টুর্নামেন্টের অফিসিয়াল স্মার্টফোন হিসেবে ইনফিনিক্স বাজারে এনেছে ‘নোট ৬০ প্রো’ (NOTE 60 Pro)। দীর্ঘস্থায়ী গেমিং ও স্থিতিশীল পারফরম্যান্স নিশ্চিত করতে ডিভাইসটিতে যুক্ত করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭এস জেন ৪ চিপসেট, ৬,৫০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি, ৯০ ওয়াট ফাস্ট চার্জিং এবং উন্নত সেলফ-হিলিং ব্যাটারি প্রযুক্তি। উন্নত ব্যাটারি ব্যাকআপ ও দ্রুত চার্জিং সুবিধাযুক্ত এই স্মার্টফোনটি বর্তমানে দেশের সকল অনুমোদিত ইনফিনিক্স আউটলেটে পাওয়া যাচ্ছে।
//ডিবিটেক/ইএইচএম/এসএমই//