হুয়াওয়ে পিউরা ৯০এস প্রো ম্যাক্স: ফটোগ্রাফি প্রেমীদের জন্য অনবদ্য ডিভাইস
মোবাইল ফটোগ্রাফির জগতে হুয়াওয়ের 'পিউরা' সিরিজ সবসময়ই আলোচনার শীর্ষে থাকে। সেই ধারাবাহিকতায় প্রযুক্তিপ্রেমী ও আলোকচিত্রীদের নজরকাড়তে বাজারে এসেছে হুয়াওয়ের নতুন ফ্ল্যাগশিপ 'পিউরা ৯০এস প্রো ম্যাক্স'। শীর্ষস্থানীয় আন্তর্জাতিক প্রযুক্তি পর্যালোচক ও বিশেষজ্ঞদের চুলচেরা বিশ্লেষণ থেকে স্পষ্ট যে, এই স্মার্টফোনটি কেবল একটি ফ্ল্যাগশিপ ফোন নয়, বরং পকেট পোর্টেবল ফটোগ্রাফির ক্ষেত্রে এক বৈপ্লবিক সংযোজন।
আকর্ষণীয় ডিজাইন ও বৈপ্লবিক ডিসপ্লে
ডিজাইনের দিক থেকে ফোনটি এক কথায় অনন্য। ফ্ল্যাট-এজ ফ্রন্ট প্যানেল এবং নিখুঁত ফিনিশিংয়ের সমন্বয়ে তৈরি ৬.৯ ইঞ্চির সুবিশাল এলটিপিও ওলেড ডিসপ্লে এতে ব্যবহার করা হয়েছে। ১ থেকে ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং সর্বোচ্চ ৩০০০ নিটস ব্রাইটনেস থাকার ফলে যেকোনো আলোতেই এতে দুর্দান্ত ভিউয়িং অভিজ্ঞতা পাওয়া যায়। নিরাপত্তার জন্য এতে যুক্ত করা হয়েছে হুয়াওয়ের নতুন প্রসেসের 'কুনলুন গ্লাস' (Kunlun Glass), যা স্ক্র্যাচ প্রতিরোধী এবং আছাড় খাওয়া থেকে ফোনকে বহুগুণ বেশি সুরক্ষা দেয়। এছাড়া এর বিশেষ অ্যান্টি-রিফ্লেক্টিভ কোটিং তীব্র রোদের আলোতেও ডিসপ্লের প্রতিফলন কমিয়ে বিষয়বস্তু স্পষ্ট করে তোলে।
অপ্রতিদ্বন্দ্বী ক্যামেরা ও এআই প্রযুক্তি
এই ফোনের মূল আকর্ষণই হলো এর ক্যামেরা সেটআপ। পেছনে রয়েছে তিনটি শক্তিশালী লেন্স: ১০-স্টেপ ফিজিক্যাল অ্যাপারচারসহ (f/1.4 থেকে f/4.0) ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, ৪০ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড সেন্সর এবং ২০০ মেগাপিক্সেলের ৪এক্স অপটিক্যাল জুম সুবিধার টেলিস্কোপিক লেন্স।
লেন্সগুলোতে আরওয়াইওয়াইবি কালার ফিল্টার ও উদ্ভাবনী প্রযুক্তি ব্যবহারের কারণে গভীর রাতের অন্ধকারেও অত্যন্ত স্পষ্ট ও কম নয়েজের ছবি তোলা সম্ভব। ২০০ মেগাপিক্সেল টেলিক্যামেরার সাহায্যে বহুদূরের দৃশ্য যেমন ফুটিয়ে তোলা যায়, তেমনি মাত্র ৫ সেন্টিমিটার দূর থেকে অবিশ্বাস্য ম্যাক্রো শট নেওয়া সম্ভব। ছবি প্রক্রিয়াজাতকরণ ও কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পাদনার জন্য এতে 'এআই কম্পোজিশন ৩.০' যুক্ত করা হয়েছে।
প্রসেসর, ব্যাটারি ও পারফর্ম্যান্স
ফোনটির কেন্দ্রে রয়েছে ৫ নানামিটার আর্কিটেকচারের শক্তিশালী 'কিরিন ৯০৩০এস' প্রসেসর। উন্নত নিউরাল প্রসেসিং ইউনিট (NPU) থাকার কারণে এআই ভিত্তিক কাজ এবং ছবি রিডারিং হয় বেশ দ্রুত। ডিভাইসটিতে রয়েছে বিশাল ৬০০০ এমএএইচ ব্যাটারি। এটিকে দ্রুত চার্জ করার জন্য ১০০ ওয়াট ওয়্যারড এবং ৮০ ওয়াট ওয়্যারলেস ফাস্ট চার্জিং সুবিধা রাখা হয়েছে। এতে রয়েছে ধূলিকণা ও পানি প্রতিরোধী আইপি৬৮ এবং আইপি৬৯ রেটিং, যা প্রতিকূল আবহাওয়াতেও ফোনটিকে সুরক্ষিত রাখে।
যাদের জন্য এই ডিভাইস
সব দিক থেকে অসাধারণ হলেও ফোনটির ক্ষেত্রে কিছু বিষয় বিবেচনায় রাখতে হবে। প্রিমিয়াম বডি ও ৬০০০ এমএএইচ ব্যাটারির কারণে ফোনটি কিছুটা ভারী (প্রায় ২৩০.৫ গ্রাম) মনে হতে পারে। এছাড়া এতে কোনো ফিজিক্যাল ক্যামেরা শাটার বাটন রাখা হয়নি।
তবে সার্বিক বিচারে, যারা স্মার্টফোনে সেরা মানের ক্যামেরা, বৈপ্লবিক ডিসপ্লে এবং দীর্ঘস্থায়ী ব্যাটারি ব্যাকআপ খুঁজছেন, তাদের জন্য হুয়াওয়ে পিউরা ৯০এস প্রো ম্যাক্স প্রিমিয়াম স্মার্টফোন বাজারে অন্যতম সেরা পছন্দ হতে পারে।
ডিবিটেক/বিএমটি





