পানির নিচে ছবি তোলার সুবিধাসহ ৮১০০ এমএএইচ ব্যাটারি

দ্বৈত রেটিং নিয়ে এলো ভিভো ওয়াই৫০০

আইপি৬৮ ও আইপি৬৯ রেটিং, পানির নিচে ছবি তোলার সুবিধা, ৮১০০ এমএএইচ ব্যাটারি এবং ১.৫কে ইনফিনিটি অ্যামোলেড ডিসপ্লে নিয়ে বাজারে এসেছে ভিভোর নতুন স্মার্টফোন ওয়াই৫০০।

দ্বৈত রেটিং নিয়ে এলো ভিভো ওয়াই৫০০
৩০ জুলাই, ২০২৬ ০৯:৪১  

একসময় স্মার্টফোন কেনার ক্ষেত্রে ক্রেতারা মূলত প্রসেসর, ক্যামেরা, ব্যাটারি কিংবা ডিসপ্লের মতো ফিচারগুলোকে প্রাধান্য দিতেন। তবে আধুনিক ব্যবহারে এর সাথে যুক্ত হয়েছে ফোনের স্থায়িত্ব, ধুলাবালি এবং পানি প্রতিরোধ করার সক্ষমতা। ব্যবহারকারীদের এই চাহিদাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ইনগ্রেস প্রোটেকশন বা আইপি (IP) রেটিংয়ের দিক থেকে সর্বোচ্চ সুরক্ষা নিয়ে বাজারে এসেছে নতুন স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ (vivo Y500)।

ফোনটিতে রয়েছে আইপি৬৮ এবং আইপি৬৯—উভয় ধরনের আন্তর্জাতিক সুরক্ষা মানদণ্ড। সাধারণ আইপি৬৮ রেটিং যেখানে নির্দিষ্ট গভীরতায় ধুলো ও পানি থেকে ফোনকে রক্ষা করে, সেখানে আইপি৬৯ রেটিং নিশ্চিত করে উচ্চচাপ ও উচ্চমাত্রার পানির স্প্রে থেকেও সর্বোচ্চ নিরাপত্তা। ভিভো ওয়াই৫০০ ফোনটি ১.৫ মিটার গভীর পানিতে টানা ২ ঘণ্টা এবং ২ মিটার গভীরতায় প্রায় ৩০ মিনিট পর্যন্ত সম্পূর্ণ সচল থাকতে পারে। এছাড়াও পানিতে ভিজলে এতে থাকা ‘ওয়াটার ইজেকশন’ প্রযুক্তি অবশিষ্ট পানি বের করে দেয় এবং ‘ওয়েট হ্যান্ড টাচ’ ফিচারের কারণে ভেজা হাতেও মসৃণভাবে ফোন চালানো যায়।

রোমাঞ্চপ্রিয় ব্যবহারকারীদের জন্য ফোনটিতে যুক্ত করা হয়েছে আইপি৬৯ ‘আন্ডারওয়াটার ফটোগ্রাফি’ সুবিধা। ফলে সুইমিং পুল, ঝরনা কিংবা বৃষ্টির মধ্যেও পানির নিচে দারুণ সব ছবি ও ভিডিও ধারণ করা সম্ভব। দৈনন্দিন দুর্ঘটনার হাত থেকে সুরক্ষায় এতে রয়েছে ‘মাল্টি-লিকুইড প্রোটেকশন’ (চা, কফি বা পানীয় থেকে সুরক্ষা) এবং ‘অ্যান্টি-ড্রপ আর্মার ডিজাইন’, যা ফোন পড়ে যাওয়ার আঘাত অনেকটাই সহ্য করতে পারে।

স্মার্টফোনটির পারফরম্যান্স ও ব্যাটারি বিভাগেও আনা হয়েছে বড় চমক। এতে রয়েছে ৮,১০০ এমএএইচ-এর শক্তিশালী ব্লুভোল্ট (BlueVolt) ব্যাটারি, যার সাথে রয়েছে বাইপাস চার্জিং ও রিভার্স চার্জিং সুবিধা। এর ৬.৮৩ ইঞ্চির ১.৫কে ইনফিনিটি অ্যামোলেড ডিসপ্লে এবং ১২০ হার্জ রিফ্রেশ রেট গেইমিং ও মিডিয়া কনসাম্পশনে অনন্য অভিজ্ঞতা দেবে।

অরিজিনওএস ৬ (OriginOS 6) অপারেটিং সিস্টেমে পরিচালিত ফোনটির পেছনে ‘নেবুলা উইন্ডো’ ক্যামেরা মডিউল যুক্ত করা হয়েছে, যা এর নকশায় এনেছে আলাদা প্রিমিয়াম ছোঁয়া। প্রিমিয়াম ডিজাইনের এই ভিভো ওয়াই৫০০ পাওয়া যাবে ‘পার্ল হোয়াইট’ ও ‘মিডনাইট ব্লু’—এই দুটি আকর্ষণীয় রঙে।
//ডিবিটেক/এলএনআর/এনএএম//