১ লাখ টাকা পর্যন্ত ক্যাশভাউচার ও আকর্ষণীয় ক্যাশব্যাক

ওয়ালটন কম্পিউটার ও ই-বাইক মেগা ডিল অফার

ওয়ালটনের ল্যাপটপ, ডেস্কটপ বা কম্পিউটার এক্সেসরিজ এবং তাকিওন ই-বাইক কিনে গ্রাহকরা পেতে পারেন সর্বোচ্চ ১ লাখ টাকা পর্যন্ত ক্যাশভাউচার ও আকর্ষণীয় ক্যাশব্যাক সুবিধা। অফারটি চলবে আগামী ৩০ সেপ্টেম্বর, ২০২৬ পর্যন্ত।

ওয়ালটন কম্পিউটার ও ই-বাইক মেগা ডিল অফার
১৪ জুলাই, ২০২৬ ১৭:০৭  

দেশের সুপারব্র্যান্ড ওয়ালটনের ল্যাপটপ, ডেস্কটপ, অল-ইন-ওয়ান পিসি, ট্যাবলেট, প্রিন্টার, মনিটর ও স্পিকারসহ বিভিন্ন কম্পিউটার এক্সেসরিজ কিনে ক্রেতারা পেতে পারেন সর্বোচ্চ ১ লাখ টাকা পর্যন্ত ক্যাশভাউচার। তাছাড়াও, কম্পিউটার পণ্য কেনায় ১ হাজার ৫০০ টাকা থেকে ৮,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক এবং তাকিওন (Takioun) ই-বাইক ক্রয়ে ৮ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাবেন ক্রেতারা।

‘ওয়ালটন কম্পিউটার মেগা ডিল অফার’ এবং ‘তাকিওন ই-বাইক মেগা ডিল অফার’ ক্যাম্পেইনের আওতায় দেশের যেকোনো ওয়ালটন প্লাজা, অনলাইন সেলস প্ল্যাটফর্ম ই-প্লাজা (e-Plaza) বা ওয়েবসাইট থেকে ই-বাইক, কম্পিউটার পণ্য ও আইটি এক্সেসরিজ কেনায় ক্রেতাদের এসব সুবিধা দিচ্ছে দেশের টেক জায়ান্ট ওয়ালটন। চলতি মাসের ৯ তারিখ থেকে শুরু হওয়া এই অফারটি আগামী ৩০ সেপ্টেম্বর, ২০২৬ তারিখ পর্যন্ত উপভোগ করতে পারবেন ক্রেতারা।

ওয়ালটন কম্পিউটার পণ্যের চিফ বিজনেস অফিসার (সিবিও) তৌহিদুর রহমান রাদ জানান, গ্রাহকদের হাতে আন্তর্জাতিক মানের প্রযুক্তি পণ্য তুলে দেওয়ার পাশাপাশি সর্বোচ্চ গ্রাহক সন্তুষ্টি অর্জনই ওয়ালটনের মূল লক্ষ্য। এরই প্রেক্ষিতে কম্পিউটার ও ই-বাইক ক্রয়ে গ্রাহকদের ১ লাখ টাকা পর্যন্ত ক্যাশভাউচার ও ক্যাশব্যাক সুবিধা দিচ্ছে ওয়ালটন। আমাদের প্রত্যাশা, এর মাধ্যমে গ্রাহকগণ সহজেই এসব প্রযুক্তি পণ্যের সুবিধা উপভোগ করতে পারবেন। পণ্য কেনার পর স্বয়ংক্রিয় (অটোমেটেড) মেসেজের মাধ্যমে ক্যাশভাউচার ও ক্যাশব্যাকের পরিমাণ গ্রাহককে জানিয়ে দেওয়া হবে এবং সংশ্লিষ্ট শোরুম থেকে তারা এই সুবিধা গ্রহণ করতে পারবেন।

ক্যাম্পেইনের আওতায় অন্যান্য কম্পিউটার এক্সেসরিজ পণ্যের মধ্যে রয়েছে বিভিন্ন মডেলের অ্যাক্সেস কন্ট্রোল, ক্যাবল অ্যান্ড কনভার্টার, কার্টিজ, সিসিটিভি, কুলার, হাব, পাওয়ার সাপ্লাই ইউনিট, রাউটার, স্মার্ট ওয়াচ, ট্যাবলেট, ওয়েইট স্কেল, পাওয়ার ব্যাংক, মেমোরি কার্ড, র‍্যাম (RAM), এসএসডি ড্রাইভ (SSD), মাউস, পেনড্রাইভ, হেডফোন, ওয়াই-ফাই রাউটার, ইউএসবি ক্যাবল, স্পিকার এবং ইউপিএস (UPS) ইত্যাদি।

এদিকে, ওয়ালটনের বর্তমানে ৮টি মডেলের তাকিওন ই-বাইক রয়েছে। যেগুলোর মূল্য বাজারভেদে ৭৮ হাজার ৭৫০ টাকা থেকে শুরু করে ১ লাখ ৬৯ হাজার ৯৯৯ টাকা পর্যন্ত।
//ডিবিটেক/এমএসএম/ইডি//