একাডেমিক মানোন্নয়ন, গুণগত নিশ্চয়তা ও প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থার উন্নয়নে আইকিউএসির বার্ষিক পরিকল্পনা নিয়ে মতবিনিময়

প্রযুক্তিনির্ভর উচ্চশিক্ষার মানোন্নয়নে চুয়েটে কর্মপরিকল্পনা সভা

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) বার্ষিক কার্যক্রম ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে মতবিনিময় সভা করেছে। সভায় উচ্চশিক্ষার গুণগত মান, প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থা এবং একাডেমিক কার্যক্রমের মানোন্নয়নে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

প্রযুক্তিনির্ভর উচ্চশিক্ষার মানোন্নয়নে চুয়েটে কর্মপরিকল্পনা সভা
১৪ জুলাই, ২০২৬ ১৬:৫৭  

উচ্চশিক্ষার গুণগত মান বৃদ্ধি, প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থা শক্তিশালীকরণ এবং একাডেমিক কার্যক্রমের ধারাবাহিক উন্নয়ন নিশ্চিত করতে বার্ষিক কর্মপরিকল্পনা নিয়ে মতবিনিময় সভা করেছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)।

১৪ জুলাই, মঙ্গলবার, চুয়েটের সিন্ডিকেট কক্ষে অনুষ্ঠিত "আইকিউএসি-এর বার্ষিক কার্যক্রম ও কর্মপরিকল্পনা" শীর্ষক সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া।

সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, প্রশাসনিক কর্মকর্তা এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) স্ট্র্যাটেজিক প্ল্যানিং অ্যান্ড কোয়ালিটি অ্যাসিউরেন্স বিভাগের প্রতিনিধিরা অংশ নেন। তারা উচ্চশিক্ষায় গুণগত নিশ্চয়তা, একাডেমিক মূল্যায়ন, মানোন্নয়ন এবং প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা আরও কার্যকর করার বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তড়িৎ ও কম্পিউটার প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন, পুর ও পরিবেশ কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. আসিফুল হক, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আবু কাউছার, স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ রাশিদুল হাসান, ইনস্টিটিউট অব এনার্জি টেকনোলজির পরিচালক অধ্যাপক ড. জামাল উদ্দীন আহাম্মদ, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির, আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মো. আব্দুর রহমান ভুঁইয়া, অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. সানাউল রাব্বী, ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজির সহযোগী পরিচালক ড. মো. মঞ্জুর উল হাসান, ইউজিসির স্ট্র্যাটেজিক প্ল্যানিং অ্যান্ড কোয়ালিটি অ্যাসিউরেন্স বিভাগের পরিচালক ড. দুর্গা রানী সরকার, সহকারী পরিচালক মো. মোস্তাক আহমেদ এবং কম্পট্রোলার মো. সফিকুল ইসলাম।

সভায় অংশগ্রহণকারীরা বিশ্ববিদ্যালয়ে গুণগত শিক্ষা, প্রযুক্তিনির্ভর শিক্ষণ-পদ্ধতি, একাডেমিক মূল্যায়ন এবং মান নিশ্চিতকরণ কার্যক্রম আরও শক্তিশালী করতে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

//ডিবিটেক/আইইএম/ইডি//