মেক ইওর ওয়ার্ল্ড কাপ মোমেন্ট উইথ অপো’ ক্যাম্পেইনে আইইউটিতে সেমিফাইনাল স্ক্রিনিং

অপোর ওয়ান-ডে শপ ম্যানেজার হচ্ছেন জামাল ভূঁইয়া, থাকছে মেগা লটারির সুযোগ

বাংলাদেশি ফুটবল ভক্তদের বিশ্বকাপের উন্মাদনা বাড়িয়ে দিতে জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়াকে নিয়ে বিশেষ ক্যাম্পেইন শুরু করেছে প্রযুক্তি ব্র্যান্ড অপো। এর আওতায় ১৬ জুলাই বসুন্ধরা সিটিতে অপোর নতুন স্টোরে ওয়ান-ডে শপ ম্যানেজার হিসেবে থাকবেন জামাল ভূঁইয়া এবং আইইউটি প্রাঙ্গণে শিক্ষার্থীদের সাথে খেলা দেখবেন।

অপোর ওয়ান-ডে শপ ম্যানেজার হচ্ছেন জামাল ভূঁইয়া, থাকছে মেগা লটারির সুযোগ
১৩ জুলাই, ২০২৬ ১৭:১৮  

বাংলাদেশি ফুটবল প্রেমীদের ফিফা ওয়ার্ল্ড কাপের উন্মাদনাকে অবিস্মরণীয় বাস্তব অভিজ্ঞতায় রূপান্তর করতে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার সাথে ভক্তদের সরাসরি দেখা করার একাধিক সুযোগ তৈরি করতে ব্র্যান্ডটি শুরু করেছে ‘মেক ইওর ওয়ার্ল্ড কাপ মোমেন্ট উইথ অপো’ ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনের অংশ হিসেবে আগামী ১৬ জুলাই ঢাকার পান্থপথের বসুন্ধরা সিটি শপিং মলে অপোর নতুন গামা কোম্পানি স্টোর উদ্বোধন করতে যাচ্ছেন ফুটবলের এই জনপ্রিয় তারকা। তবে কোনো সাধারণ অতিথি হিসেবে নয়, এই বিশেষ দিনে জামাল ভূঁইয়া একদম ভিন্ন এক ভূমিকায় অবতীর্ণ হয়ে অপোর ‘ওয়ান-ডে শপ ম্যানেজার’ হিসেবে দায়িত্ব পালন করবেন এবং ফ্যান ও ক্রেতাদের স্বাগত জানাবেন।

বসুন্ধরা সিটির বেসমেন্ট-১ এর ৪১-৪২ নম্বর দোকানে অপোর এই নতুন আউটলেট উদ্বোধনের দিন ক্রেতাদের জন্য থাকছে আকর্ষণীয় সব অফার। ১৬ জুলাই স্টোর উদ্বোধনের প্রথম দিনে আসা ভাগ্যবান প্রথম ১০০ জন স্মার্টফোন ক্রেতা পাবেন অধিনায়ক জামাল ভূঁইয়ার স্বাক্ষর করা বিশেষ টি-শার্ট। এছাড়াও, ওই দিন অপো স্মার্টফোন কেনা প্রত্যেক ক্রেতা স্বয়ংক্রিয়ভাবে একটি মেগা লটারিতে অংশগ্রহণের সুযোগ পাবেন। লটারির মাধ্যমে বিজয়ীদের জন্য থাকছে অপো ওয়াচ, অপো প্যাড এসই, অপো এনকো বাডস৩ প্রো এবং জামাল ভূঁইয়ার স্বাক্ষর করা ফুটবলসহ একাধিক আকর্ষণীয় পুরস্কার। স্টক সীমিত থাকায় আগ্রহী ক্রেতাদের আগে আসার জন্য উৎসাহিত করেছে প্রতিষ্ঠানটি।

রিটেইল ও ডিজিটাল প্ল্যাটফর্মের বাইরেও জামাল ভূঁইয়াকে সরাসরি সাধারণ শিক্ষার্থীদের কাছাকাছি নিয়ে আসছে অপো। বাংলাদেশের ফুটবল অধিনায়কের সাথে কোনো বিশ্ববিদ্যালয়ে বসে ফুটবল ভক্তরা ফিফা বিশ্বকাপের সেমিফাইনাল দেখতে চান, তা জানতে চেয়ে দেশজুড়ে শিক্ষার্থীদের কাছ থেকে ভোট আহ্বান করেছিল ব্র্যান্ডটি। দেশব্যাপী সেই ভোটাভুটিতে সবচেয়ে বেশি ভোট পেয়ে ফুটবল আইকন জামাল ভূঁইয়ার সাথে এক্সক্লুসিভ 'বিশ্বকাপ সেমিফাইনাল ম্যাচ স্ক্রিনিং'-এর অনন্য সুযোগটি লুফে নিয়েছে গাজীপুরের ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি)। আগামী ১৬ জুলাই বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণেই এই বিশেষ আয়োজনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে শিক্ষার্থীরা প্রিয় ফুটবল আইকনের সাথে সরাসরি একটি আকর্ষণীয় ও ইন্টারেক্টিভ ফ্যান এনগেজমেন্ট সেশনে অংশ নেওয়ার পাশাপাশি একসাথে বসে বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচ উপভোগ করতে পারবেন।

//ডিবিটেক/এনও/এমআই//