এয়ার এলান ও দেশহাটের সহযোগিতায় আফতাবনগরে ট্রফি বিতরণ

আইসিটিইএসবি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ফ্রেন্ডস ওয়ারিয়র

আইসিটিইএসবি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ফ্রেন্ডস ওয়ারিয়র
১১ জুলাই, ২০২৬ ১২:৩০  

​# আইসিটি এমপ্লোয়ি সোসাইটি অব বাংলাদেশ (আইসিটিইএসবি) ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
​# ঢাকার আফতাবনগরে এক্সলেড টার্ফ মাঠে তিনটি দলের অংশগ্রহণে এই প্রতিযোগিতা সম্পন্ন হয়।
​# পয়েন্টের ভিত্তিতে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ফ্রেন্ডস ওয়ারিয়র এবং রানার্স আপ গিগাবাইট ওয়ারিয়র্স।
​# বিজয়ী দলের খেলোয়াড়দের ট্রফি, মেডেল ও ‘দেশহাট’-এর পক্ষ থেকে বিশেষ পুরস্কার দেওয়া হয়।
​# অলাভজনক পার্টনার মাইক্রোসফটের পক্ষ থেকে ছিল অফিস ৩৬৫ এবং অন্যান্য স্পনসরদের ডিস্কাউন্ট সুবিধা।

আইসিটি এমপ্লোয়ি সোসাইটি অব বাংলাদেশ (আইসিটিইএসবি) কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্ট–২০২৬ সফলভাবে সম্পন্ন হয়েছে। সাকুরা সিস্টেম লিমিটেড, এয়ার এলান ইন্টারন্যাশনাল, দেশহাট.ডট কম এবং কাদম্বরী প্রিমিয়াম হাউস বোটের যৌথ সহযোগিতায় ঢাকার আফতাবনগরের এক্সলেড টার্ফ (Xlade Turf) মাঠে ১০ জুলাই সন্ধ্যা ৬টায় এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। এতে আইসিটিইএসবির সদস্যদের মধ্য থেকে তিনটি ফুটবল টিম—আলফা এফসি, ফ্রেন্ডস ওয়ারিয়র এবং গিগাবাইট ওয়ারিয়র্স অংশগ্রহণ করে।

​একদিনের এই টুর্নামেন্টের প্রথম ম্যাচে আলফা এফসি ও ফ্রেন্ডস ওয়ারিয়র্সের খেলাটি ১-১ গোলে ড্র হয়। দ্বিতীয় ম্যাচে ফ্রেন্ডস ওয়ারিয়র্স ২-০ গোলে গিগাবাইট ওয়ারিয়র্সকে পরাজিত করে। তৃতীয় ম্যাচে গিগাবাইট ওয়ারিয়র্স ২-০ গোলে আলফা এফসিকে হারায়। সবকটি ম্যাচের ফলাফল পয়েন্টের মাধ্যমে নির্ধারণ করায় সর্বোচ্চ পয়েন্ট পেয়ে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় ফ্রেন্ডস ওয়ারিয়র, রানার্স আপ হয় গিগাবাইট ওয়ারিয়র্স এবং তৃতীয় স্থান অর্জন করে আলফা এফসি।

​খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের সদস্যদের হাতে ট্রফি এবং মেডেল তুলে দেন আইসিটি এমপ্লোয়ি সোসাইটি অব বাংলাদেশের প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার এলাহান উদ্দিন, সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট আবু বকর সিদ্দিক, মহাসচিব এসএম মোয়াজ্জেম হোসেন এবং ভাইস-প্রেসিডেন্ট আব্দুস সালাম।

টুর্নামেন্টের গিফট স্পনসর ‘দেশহাট’-এর পক্ষ থেকে বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার দেওয়া হয়। এ ছাড়া সংগঠনের অলাভজনক অংশীদার (নন-প্রফিট পার্টনার) মাইক্রোসফটের পক্ষ থেকে ছিল অফিস ৩৬৫ (Office 365) এবং কাদম্বরী প্রিমিয়াম হাউস বোট ও এয়ার এলান ইন্টারন্যাশনালের পক্ষ থেকে উপস্থিত সবার জন্য বিশেষ ডিসকাউন্ট সুবিধা প্রদান করা হয়।

​আইসিটিইএসবির প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার এলাহান উদ্দিন চ্যাম্পিয়ন দলের সকল খেলোয়াড়কে অভিনন্দন জানিয়ে বলেন, ‘‘এই টুর্নামেন্ট শুধু প্রতিযোগিতা নয়, বরং আইসিটি খাতের সদস্যদের মধ্যে সৌহার্দ্য, ঐক্য, সুস্বাস্থ্য ও ক্রীড়ানিষ্ঠা বিকাশের এক অনন্য আয়োজন’’।
​//ডিবিটেক/রিপোর্টার/সম্পাদক//