দেশের সমৃদ্ধ ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরার তাগিদ মন্ত্রী ফকির মাহবুব আনামের

উয়ারী-বটেশ্বর স্মরণে স্মারক ডাকটিকিট ও বিশেষ সিলমোহর প্রকাশ

বাংলাদেশের প্রাচীন ইতিহাস ও প্রত্নতাত্ত্বিক গুরুত্বসম্পন্ন উয়ারী-বটেশ্বরকে দেশ-বিদেশে পরিচিত করতে স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম, ডাটা কার্ড ও বিশেষ সিলমোহর প্রকাশ করেছে বাংলাদেশ ডাক বিভাগ। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম আজ এসব স্মারক সামগ্রী আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেন।

উয়ারী-বটেশ্বর স্মরণে স্মারক ডাকটিকিট ও বিশেষ সিলমোহর প্রকাশ
৬ জুলাই, ২০২৬ ১১:৫৬  

বাংলাদেশের প্রাচীন ইতিহাস, সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এবং প্রত্নতাত্ত্বিক গুরুত্বসম্পন্ন উয়ারী-বটেশ্বরকে দেশ-বিদেশে আরও পরিচিত করে তুলতে স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম, ডাটা কার্ড ও বিশেষ সিলমোহর প্রকাশ করেছে বাংলাদেশ ডাক বিভাগ। আজ সোমবার (৬ জুলাই) সচিবালয়ে নিজ অফিসকক্ষে এসব স্মারক সামগ্রীর আনুষ্ঠানিক প্রকাশনা উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম।

ডাক বিভাগ সূত্রে জানা গেছে, এই উদ্যোগের আওতায় ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট, ১০ টাকা মূল্যমানের একটি উদ্বোধনী খাম, ৫ টাকা মূল্যমানের একটি ডাটা কার্ড এবং একটি বিশেষ সিলমোহর প্রকাশ করা হয়েছে।

উদ্বোধনকালে মন্ত্রী বলেন, উয়ারী-বটেশ্বর বাংলাদেশের ইতিহাস ও সভ্যতার অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন। এই স্মারক ডাকটিকিট ও সংশ্লিষ্ট প্রকাশনার মাধ্যমে দেশের সমৃদ্ধ ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে যেমন সুনির্দিষ্টভাবে তুলে ধরা সম্ভব হবে, ঠিক তেমনি আন্তর্জাতিক পরিমণ্ডলেও উয়ারী-বটেশ্বরের ঐতিহাসিক পরিচিতি আরও বৃদ্ধি পাবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব বিলকিস জাহান রিমি, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন এবং ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম উপস্থিত ছিলেন।

//ডিবিটেক/জেডআইপি/এমআই//