ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী ফকির মাহবুব আনামের নেতৃত্বে খসড়া পর্যালোচনা ও চূড়ান্তকরণের উদ্যোগ

সাইবার সুরক্ষা আইন সংশোধনে ৫ সদস্যের মন্ত্রিসভা কমিটি গঠন

সাইবার সুরক্ষা আইন সংশোধনে ৫ সদস্যের মন্ত্রিসভা কমিটি গঠন
৩ জুলাই, ২০২৬ ১০:২০  

২০২৬ সালের জুলাই মাসে জাতীয় সংসদে পাস হওয়া সর্বশেষ সংশোধনী অনুযায়ী, সাইবার স্পেসে অপরাধ দমন, তথ্য সুরক্ষা এবং কন্টেন্ট অপসারণের নিয়মাবলীতে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। সরকার ইতোমধ্যে সাইবার সুরক্ষা আইন, ২০২৬ এর খসড়া যাচাই-বাছাই ও চূড়ান্ত অনুমোদনের জন্য পাঁচ সদস্যের মন্ত্রিসভা কমিটি গঠন করেছে। 

এর আগে অনলাইন জুয়া প্রতিরোধে আলাদা আইন পাস হওয়ায় মূল আইনের ২০ ধারা থেকে কোটি টাকা জরিমানার বিধানটি বাতিল করা হয়'সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬'-এর খসড়া পর্যালোচনা ও চূড়ান্তকরণের জন্য পাঁচ সদস্যবিশিষ্ট একটি মন্ত্রিসভা কমিটি গঠন করেছে সরকার।

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বৃহস্পতিবার (২ জুলাই) জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন। সদস্য হিসেবে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

কমিটির দায়িত্ব হবে ‘সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়া পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশ প্রদান করা এবং আইনটি চূড়ান্তকরণের প্রক্রিয়ায় সহায়তা করা।

//ডিবিটেক/ডিআর/ইকে//