ভূমি রেকর্ড ও জরিপে আধুনিক প্রযুক্তি, প্রশিক্ষণ ও গবেষণায় সহযোগিতার আগ্রহ
বাংলাদেশের ভূমি ডিজিটালাইজেশনে আগ্রহী দক্ষিণ কোরিয়ার ডোমইয়ং মেটা
বাংলাদেশের ভূমি ব্যবস্থাপনার আধুনিকায়ন ও ডিজিটাল রূপান্তরে প্রযুক্তিগত সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়ার ডোমইয়ং মেটা কোম্পানি। ভূমি রেকর্ড ও জরিপ কার্যক্রম দ্রুত ও নির্ভুলভাবে সম্পন্ন করতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের সক্ষমতার কথাও জানিয়েছে প্রতিষ্ঠানটি।
বাংলাদেশের ভূমি ব্যবস্থাপনার আধুনিকায়ন ও ডিজিটাল রূপান্তরে প্রযুক্তিগত সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়ার ডোমইয়ং মেটা কোম্পানি।
২৮ জুন, রবিবার জাতীয় সংসদে ভূমিমন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত এক সৌজন্য সাক্ষাতে এ আগ্রহের কথা জানায় প্রতিষ্ঠানটির প্রতিনিধি দল।
বৈঠকে ডোমইয়ং মেটার প্রতিনিধিরা আধুনিক প্রযুক্তির মাধ্যমে ভূমি রেকর্ড ও জরিপ কার্যক্রম দ্রুত, নির্ভুল ও দক্ষতার সঙ্গে সম্পন্ন করার সক্ষমতার কথা তুলে ধরেন। স্থানীয় অংশীদার ঢাকা মেটার সহযোগিতায় স্বল্প সময়ে কার্যকর ফল অর্জনের প্রতিশ্রুতিও দেন তারা।
সাক্ষাতে ভূমিমন্ত্রী বাংলাদেশের ভূমি ব্যবস্থাপনার আধুনিকায়ন এবং ডিজিটাল রূপান্তরের চলমান পরিকল্পনা তুলে ধরেন। তিনি প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি বৃত্তিমূলক প্রশিক্ষণ, দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং গবেষণায় পারস্পরিক সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান।
ভূমিমন্ত্রী বলেন, ভূমি সেবার ডিজিটালাইজেশন দেশের গুরুত্বপূর্ণ অর্জনগুলোর একটি। ডিজিটাল সেবা জনগণের কাছে সরকারি সেবা সহজ করেছে, স্বচ্ছতা বাড়িয়েছে এবং মধ্যস্বত্বভোগীদের প্রভাব উল্লেখযোগ্যভাবে কমিয়েছে।
তিনি আরও বলেন, আধুনিক প্রযুক্তির ব্যবহার ভূমি প্রশাসনকে আরও দক্ষ, স্বচ্ছ ও নাগরিকবান্ধব করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
//ডিবিটেক/ডিএস/এমআই//





