ইংরেজি, যোগাযোগ দক্ষতা ও আধুনিক গণমাধ্যমে কাজের সক্ষমতা বাড়াতে বিশেষায়িত প্রশিক্ষণ সম্পন্ন

অর্থনীতি সাংবাদিকদের ডিজিটাল দক্ষতা উন্নয়নে রবি-ব্রিটিশ কাউন্সিল-ইআরএফের প্রশিক্ষণ

রবি, ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) এবং ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের যৌথ উদ্যোগে অর্থনীতি বিষয়ক সাংবাদিকদের জন্য পেশাগত দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। প্রশিক্ষণে ইংরেজি ভাষা, যোগাযোগ দক্ষতা এবং পরিবর্তনশীল ডিজিটাল গণমাধ্যমে কাজের জন্য প্রয়োজনীয় ব্যবহারিক দক্ষতার ওপর গুরুত্ব দেওয়া হয়।

অর্থনীতি সাংবাদিকদের ডিজিটাল দক্ষতা উন্নয়নে রবি-ব্রিটিশ কাউন্সিল-ইআরএফের প্রশিক্ষণ
২৮ জুন, ২০২৬ ১৮:১০  

ঢাকার ফুলার রোডে ব্রিটিশ কাউন্সিল  বাংলাদেশের মিলনায়তনে হয়ে গেলো অর্থনীতি বিষয়ক সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের সনদ প্রদান করা হয়।

রবি, ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) এবং ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের যৌথ উদ্যোগে ২৮ জুন, রবিবার অনুষ্ঠত প্রশিক্ষণে ইংরেজি ভাষার দক্ষতা, পেশাগত যোগাযোগ কৌশল এবং বাস্তব সাংবাদিকতায় এসব দক্ষতার প্রয়োগ বিষয়ে ব্যবহারিক সেশন অনুষ্ঠিত হয়। পাশাপাশি আধুনিক গণমাধ্যমে প্রযুক্তিগত পরিবর্তন ও সমসাময়িক প্রবণতা সম্পর্কেও অংশগ্রহণকারীদের ধারণা দেওয়া হয়।

ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টরr স্টিফেন ফোর্বস বলেন, অর্থনৈতিক স্বচ্ছতা নিশ্চিত করা এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সাংবাদিকদের সক্ষমতা বৃদ্ধিতে এ ধরনের উদ্যোগ ইতিবাচক প্রভাব ফেলবে।

রবির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জিয়াদ সাতারা বলেন, ‘Advancing Digital Society’ উদ্যোগের মাধ্যমে ডিজিটাল অর্থনীতিতে মানুষের অংশগ্রহণ বাড়াতে কাজ করছে রবি। সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে এই প্রশিক্ষণ দীর্ঘমেয়াদে গণমাধ্যম ও দেশের টেকসই উন্নয়নে অবদান রাখবে।

ইআরএফ সভাপতি দৌলত আকতার মালা বলেন, পরিবর্তনশীল গণমাধ্যম পরিবেশে টিকে থাকতে সাংবাদিকদের নিয়মিত দক্ষতা উন্নয়ন অপরিহার্য। এ ধরনের যৌথ উদ্যোগ সাংবাদিকদের পেশাগত সক্ষমতা বাড়াতে কার্যকর ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রবির Chief Corporate and Regulatory Officer ব্যারিস্টার সাহেদ আলম, Public Affairs and Sustainability Director শরীফ শাহ জামাল রাজ, ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের Managing Director and Head of Market জুনায়েদ আহমেদ, ইআরএফের সাধারণ সম্পাদক আবুল কাশেম এবং দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

//ডিবিটেক/ডিআইপি// ইকে/