ডিজিটাল আর্থিক সেবা বাড়াতে সরকারি ও বেসরকারি খাতের সমন্বিত উদ্যোগ

রূপালীক্যাশ ও আকিজ অনলাইনের ডিস্ট্রিবিউটরশিপ চুক্তি

দেশে ডিজিটাল আর্থিক সেবার পরিধি বাড়াতে রূপালী ব্যাংক পিএলসির মোবাইল ব্যাংকিং সেবা ‘রূপালীক্যাশ’ এবং আকিজ অনলাইনের মধ্যে একটি ডিস্ট্রিবিউটরশিপ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

রূপালীক্যাশ ও আকিজ অনলাইনের ডিস্ট্রিবিউটরশিপ চুক্তি
১৯ জুন, ২০২৬ ২০:০৩  

দেশে ডিজিটাল আর্থিক সেবার পরিধি সম্প্রসারণ ও গ্রাহকসেবার মানোন্নয়নের লক্ষ্যে রূপালী ব্যাংক পিএলসির মোবাইল আর্থিক সেবা ‘রূপালীক্যাশ’ এবং আকিজ অনলাইনের মধ্যে একটি ডিস্ট্রিবিউটরশিপ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

রূপালী ব্যাংকের রাজধানীর দিলকুশাস্থ প্রধান কার্যালয়ে সম্প্রতিএই চুক্তি সই হয়। এ চুক্তির মাধ্যমে রূপালীক্যাশ ও আকিজ অনলাইন দেশের ডিজিটাল লেনদেন ব্যবস্থাকে আরও সহজ, নিরাপদ ও গ্রাহকবান্ধব করে তোলার লক্ষ্যে একযোগে কাজ করবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম বলেন, রূপালী ব্যাংক ২০১৬ সালে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মধ্যে প্রথম মোবাইল ব্যাংকিং সেবা চালু করে এবং ২০২৫ সাল থেকে নিজস্ব প্রযুক্তিতে ‘রূপালীক্যাশ’ নামে এর কার্যক্রম সফলভাবে পরিচালনা করে আসছে। এই সেবা অচিরেই দেশের অন্যতম শীর্ষ ও জনপ্রিয় ডিজিটাল আর্থিক সেবায় পরিণত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

আকিজ অনলাইনের ব্যবস্থাপনা পরিচালক শেখ আমিন উদ্দিন বলেন, সরকারি ও বেসরকারি খাতের দুটি শক্তিশালী ব্র্যান্ডের সমন্বয়ে গড়ে ওঠা এই উদ্যোগ দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় ভূমিকা রাখবে। অনুষ্ঠানে রূপালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক তাহমিনা আখতার ও হাসান তানভীর এবং বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মামুনুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

//ডিবিটেক/পিএ/এমআই//