অনাকাঙ্ক্ষিত বা বিভ্রান্তিকর পোস্ট থেকে সতর্ক থাকার আহ্বান সর্বসাধারণের প্রতি

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর ফেসবুক আইডি হ্যাকড

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের ব্যক্তিগত ফেসবুক আইডি হ্যাকড হওয়ার পর একটি সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রকাশ করে যেকোনো বিভ্রান্তিকর পোস্ট থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর ফেসবুক আইডি হ্যাকড
১৯ জুন, ২০২৬ ২০:০৬  

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের ব্যক্তিগত ফেসবুক আইডি হ্যাকড হয়েছে বলে জানিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

১৯ জুন, শুক্রবার মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে প্রতিমন্ত্রীর ফেসবুক আইডি হ্যাক করে তার ব্যক্তিগত ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালাচ্ছে।

এই পরিস্থিতিতে তার আইডি থেকে কোনো অসঙ্গতিপূর্ণ, বিভ্রান্তিকর বা অনাকাঙ্ক্ষিত পোস্ট প্রকাশিত হলে তা বিশ্বাস না করতে এবং বিভ্রান্ত না হতে সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে।

মন্ত্রণালয় আরও স্পষ্ট করেছে যে, আইডি হ্যাকড থাকা অবস্থায় যেকোনো অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ডের দায়ভার প্রতিমন্ত্রী আমিনুল হকের নয়, বরং এটি তার ভাবমূর্তি নষ্ট করার একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র। ইতোমধ্যে হ্যাকড হওয়া ফেসবুক আইডিটি পুনরুদ্ধারের চেষ্টা চলছে এবং আইডি পুনরুদ্ধার সম্পন্ন হলে তা আনুষ্ঠানিকভাবে সবাইকে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

//ডিবিটেক/পিআর/এমআই//