ডাক জীবন বীমার কিস্তি পরিশোধ নগদ-এ
ঘরে বসেই ‘বিল পে’ অপশনে প্রিমিয়াম জমা দিতে পারবেন গ্রাহকরা
স্টাফ করেসপন্ডেন্ট ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট ২৪ সেপ্টেম্বর, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক ২৪ সেপ্টেম্বর, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ক্যাম্পাস করেসপন্ডেন্ট ১৫ সেপ্টেম্বর, ২০২৬
ক্যাম্পাস করেসপন্ডেন্ট ২০ সেপ্টেম্বর, ২০২৬
ক্যাম্পাস করেসপন্ডেন্ট ১৬ সেপ্টেম্বর, ২০২৬
স্টাফ করেসপন্ডেন্ট ২৪ সেপ্টেম্বর, ২০২৬
স্টাফ করেসপন্ডেন্ট ২৪ সেপ্টেম্বর, ২০২৬
স্টাফ করেসপন্ডেন্ট ২১ সেপ্টেম্বর, ২০২৬
স্টাফ করেসপন্ডেন্ট ২১ সেপ্টেম্বর, ২০২৬
স্টাফ করেসপন্ডেন্ট ২০ সেপ্টেম্বর, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক ২৩ সেপ্টেম্বর, ২০২৬
সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট ১২ সেপ্টেম্বর, ২০২৬
স্টাফ করেসপন্ডেন্ট ৬ সেপ্টেম্বর, ২০২৬
ঘরে বসেই ‘বিল পে’ অপশনে প্রিমিয়াম জমা দিতে পারবেন গ্রাহকরা
ডাক জীবন বীমার প্রিমিয়াম বা কিস্তি জমা দিতে এখন আর ডাকঘরে গিয়ে লাইনে দাঁড়াতে হবে না। গ্রাহকেরা এখন ঘরে বসেই মোবাইল আর্থিক সেবা নগদ–এর মাধ্যমে এই অর্থ পরিশোধ করতে পারবেন। এ লক্ষ্যে ৬ মে, বুধবার বাংলাদেশ ডাক বিভাগ এবং নগদের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে।
রাজধানীর ডাক ভবনে আয়োজিত অনুষ্ঠানে ডাক বিভাগের পক্ষে অতিরিক্ত জেনারেল ম্যানেজার (পূর্বাঞ্চল, ঢাকা) মোহা. আব্দুল হান্নান এবং অতিরিক্ত জেনারেল ম্যানেজার (পশ্চিমাঞ্চল, রংপুর) প্রদীপ কুমার চুক্তিতে স্বাক্ষর করেন। নগদের পক্ষে স্বাক্ষর করেন চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার মো. সামসুল ইসলাম।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম এবং বাংলাদেশ ব্যাংক-নিযুক্ত নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ।
এই চুক্তির আওতায় ডাক জীবন বীমার আজীবন বীমা, মেয়াদী বীমা, নির্দিষ্ট বীমা ও বিবাহ বীমাসহ সব ধরনের পলিসির কিস্তি নগদের মাধ্যমে পরিশোধ করা যাবে।
১৮৮৮ সালে চালু হওয়া ডাক জীবন বীমা দেশের সবচেয়ে পুরোনো জীবন বীমা সেবাগুলোর একটি। বর্তমানে প্রায় দুই লাখ গ্রাহক এই সেবার আওতায় রয়েছেন। এতদিন নির্দিষ্ট সময়ের মধ্যে ডাকঘরে গিয়ে কিস্তি জমা দিতে হলেও এখন গ্রাহকেরা যেকোনো সময় নগদ অ্যাকাউন্ট থেকে নিরাপদে প্রিমিয়াম পরিশোধ করতে পারবেন।
গ্রাহকেরা নগদ অ্যাপের ‘বিল পে’ অপশনে গিয়ে ‘ডাক জীবন বীমা’ বা ‘PLI’ নির্বাচন করে পলিসি নম্বর ও প্রয়োজনীয় তথ্য দিয়ে কিস্তি পরিশোধ করতে পারবেন। সফল পেমেন্টের পর তাৎক্ষণিকভাবে ডিজিটাল রিসিট ও কনফার্মেশন বার্তা পাওয়া যাবে।
ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম বলেন, “ডাক জীবন বীমা সাধারণ মানুষের আর্থিক নিরাপত্তার একটি নির্ভরযোগ্য মাধ্যম। নগদের মাধ্যমে প্রিমিয়াম পরিশোধের সুযোগ চালু হওয়ায় গ্রাহকেরা দ্রুত ও সহজ সেবা পাবেন, একই সঙ্গে ডাক বিভাগের ডিজিটাল রূপান্তর আরও এগিয়ে যাবে।”
নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ বলেন, “সাধারণ মানুষের জীবন সহজ করাই আমাদের লক্ষ্য। এই উদ্যোগের ফলে গ্রাহকদের ভোগান্তি কমবে, সময় সাশ্রয় হবে এবং সরকারি সেবা আরও সহজে মানুষের কাছে পৌঁছাবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডাক অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (হিসাব ও সংস্থাপন) এস এম হারুনুর রশীদ, অতিরিক্ত মহাপরিচালক (সরবরাহ ও পরিদর্শন) পারভীন বানু, অতিরিক্ত মহাপরিচালক (ডাক সার্ভিস) মো. জাকির হাসান নূর এবং পরিচালক (তদন্ত ও পরিদর্শন) খান হাসান মোহাম্মদ ইকবাল মাসুদসহ ডাক বিভাগ ও নগদের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
মহিউদ্দিন আহমেদ ১৫ সেপ্টেম্বর, ২০২৬
এ এইচ এম বজলুর রহমান ১৪ সেপ্টেম্বর, ২০২৬
ড. সৈয়দ মুনতাসির মামুন ১৩ সেপ্টেম্বর, ২০২৬
সোহেল মৃধা ১২ সেপ্টেম্বর, ২০২৬
১৭ ফেব্রুয়ারি, ২০২৬
Sep 21, 2026
Dec 31, 2025
২৭ আগষ্ট, ২০২৬
২৪ সেপ্টেম্বর, ২০২৬
২৪ সেপ্টেম্বর, ২০২৬
২৪ সেপ্টেম্বর, ২০২৬
তুহিন মাহমুদ ২৪ সেপ্টেম্বর, ২০২৬
২৩ সেপ্টেম্বর, ২০২৬
Total Vote: 36
হ্যা
Total Vote: 51
আশীর্বাদ

