এআই প্রযুক্তির সমন্বয়ে আবাসন ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও আধুনিকতা আনার উদ্যোগ

প্রপার্টি সেবা খাতে এসিআইয়ের ডিজিটাল প্ল্যাটফর্ম ‘সেরেনো লেভান্দে’র যাত্রা শুরু

বাংলাদেশের প্রপার্টি সার্ভিসেস খাতে আনুষ্ঠানিক পথচলা শুরু করেছে এসিআই প্রপার্টিজ লিমিটেড। প্রতিষ্ঠানটি বাসা ভাড়া ও আবাসন সংক্রান্ত ডিজিটাল প্ল্যাটফর্ম ‘সেরেনো লেভান্দে’র উদ্বোধন করেছে।

প্রপার্টি সেবা খাতে এসিআইয়ের ডিজিটাল প্ল্যাটফর্ম ‘সেরেনো লেভান্দে’র যাত্রা শুরু
১৯ জুন, ২০২৬ ১০:১৬  

বাংলাদেশে আবাসন-সংক্রান্ত সেবা ও বাসা ভাড়া ব্যবস্থাপনায় সুশৃঙ্খলতা ও স্বচ্ছতা নিয়ে আসার লক্ষ্যে ‘সেরেনো লেভান্দে’ নামে একটি ইন্টিগ্রেটেড ডিজিটাল প্রপার্টি সেবা প্ল্যাটফর্ম চালু করেছে এসিআই প্রপার্টিজ লিমিটেড। রাজধানীর এসিআই সেন্টারে এক অনুষ্ঠানে সম্প্রতি প্ল্যাটফর্মটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

এই উদ্যোগের মাধ্যমে দেশের প্রপার্টি সার্ভিসেস খাতে এসিআইয়ের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। উদ্বোধনী অনুষ্ঠানে এসিআইয়ের প্রেসিডেন্ট (ইউরোপ, মধ্যপ্রাচ্য ও আফ্রিকা) মোহাম্মদ নিজাম উদ্দিন বলেন, কাঠামোগত ব্যবস্থাপনা, স্বচ্ছতা ও কমপ্লায়েন্সের ঘাটতি থাকা এই আবাসন খাতে গ্রাহকদের আস্থা ও নির্ভরযোগ্য সেবা নিশ্চিত করতে কাজ করবে সেরেনো লেভান্দে।

প্রযুক্তি ও মানবিক সেবার সমন্বয়ে আবাসন খাতের অভিজ্ঞতাকে সহজ করতে এই প্ল্যাটফর্মে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক মালিক-ভাড়াটে ম্যাচিং এবং যেকোনো ভাষায় ভয়েস-নির্ভর অনুসন্ধান প্রযুক্তি যুক্ত করা হয়েছে।

এছাড়া পেশাদার ব্যবস্থাপনা সেবার মাধ্যমে বাড়ির মালিক ও ভাড়াটেদের জন্য নির্ভরযোগ্য অভিজ্ঞতা নিশ্চিত করবে প্রতিষ্ঠানটি। গত পাঁচ দশকে ফার্মাসিউটিক্যালস, কৃষি, রিটেইলসহ বিভিন্ন খাতে নির্ভরযোগ্য সেবা ও শক্তিশালী ইকোসিস্টেম গড়ে তোলার ধারাবাহিকতায় এসিআই এবার আবাসন খাতে প্রযুক্তিভিত্তিক এই সেবা নিয়ে এসেছে।

//ডিবিটেক/পিএ/এমআই//