কোরবানির পশুর স্বাস্থ্য পরীক্ষায় বাকৃবির বিশেষ ভেটেরিনারি টিম
স্টাফ করেসপন্ডেন্ট ২৬ সেপ্টেম্বর, ২০২৬
স্টাফ করেসপন্ডেন্ট ২৮ সেপ্টেম্বর, ২০২৬
স্টাফ করেসপন্ডেন্ট ৬ সেপ্টেম্বর, ২০২৬
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর স্বাস্থ্য পরীক্ষা, নিরাপদ পশু নির্বাচন এবং জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করতে বিশেষ ভেটেরিনারি মেডিক্যাল টিম গঠন করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়।
২৬ মে, মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি টিচিং হাসপাতালের উদ্যোগে এ কার্যক্রম শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউট মাঠে স্থাপিত অস্থায়ী কোরবানির পশুর হাটে বিশেষ মেডিক্যাল বুথ চালু করা হয়েছে। আগামী ২৭ মে ও ঈদের দিন সকাল পর্যন্ত এই সেবা চালু থাকবে।
বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি টিচিং হাসপাতালের পরিচালক ড. মো. মাহমুদুল আলম–এর তত্ত্বাবধানে এবং ভেটেরিনারি অনুষদের ডিন ড. মো. বাহানুর রহমান–এর অনুমতিক্রমে আট সদস্যের বিশেষজ্ঞ টিম এ কার্যক্রম পরিচালনা করছে। উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতা করছে স্থানীয় সংগঠন পূর্বাশা ক্লাব।
মেডিক্যাল টিম সূত্রে জানা গেছে, বুথ থেকে দেশি গরুর জাত শনাক্তকরণ, সাধারণ স্বাস্থ্য পরীক্ষা, জ্বর বা সংক্রামক রোগের লক্ষণ শনাক্ত এবং শরীরে আঘাত বা ক্ষত থাকলে তাৎক্ষণিক ড্রেসিং করা হচ্ছে। পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শও দেওয়া হচ্ছে।
গুরুতর বা জরুরি পরিস্থিতিতে উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে বিশেষজ্ঞ পশু চিকিৎসকেরা সার্বক্ষণিক প্রস্তুত রয়েছেন বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা।
অধ্যাপক ড. মাহমুদুল আলম বলেন, কোরবানির পশুর সুস্থতা নিশ্চিত করা এবং মানুষ যেন নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পশু নির্বাচন করতে পারেন, সেটিই এ উদ্যোগের মূল লক্ষ্য।
তিনি আরও বলেন, সচেতনতা তৈরির পাশাপাশি সরাসরি স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। যেকোনো জরুরি প্রয়োজনে খামারি ও সাধারণ মানুষ দ্রুত চিকিৎসাসেবা পান, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।
বিশ্ববিদ্যালয় চত্বরে চালু হওয়া এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয় খামারি ও ক্রেতারা। তাদের মতে, অনেক সময় পশুর প্রকৃত স্বাস্থ্যগত অবস্থা নিয়ে সন্দেহ থাকে। বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে পরীক্ষা করাতে পারায় এখন তারা অনেকটাই নিশ্চিন্ত।
এক খামারি বলেন, অনেকেই পশুর রোগ সম্পর্কে বুঝতে পারেন না। এখানে সহজেই পরামর্শ ও চিকিৎসা পাওয়া যাচ্ছে।
আরেক ক্রেতা জানান, কোরবানির আগে পশু সুস্থ কি না তা নিয়ে দুশ্চিন্তা থাকে। মেডিক্যাল বুথ থাকায় এখন পশু পরীক্ষা করিয়ে নিশ্চিন্তে বাড়ি নেওয়া যাচ্ছে।
/ডিবিটেক/ এআর/ ইকে/
সোহেল মৃধা ৫ অক্টোবর, ২০২৬
এ এইচ এম বজলুর রহমান ৪ অক্টোবর, ২০২৬
মোঃ হাসিবুর রশিদ ৩ অক্টোবর, ২০২৬
১৭ ফেব্রুয়ারি, ২০২৬
Oct 8, 2026
Sep 24, 2026
১৪ অক্টোবর, ২০২৬
১৪ অক্টোবর, ২০২৬
১৪ অক্টোবর, ২০২৬
১৪ অক্টোবর, ২০২৬
১৩ অক্টোবর, ২০২৬
Total Vote: 42
হ্যা
Total Vote: 56
আশীর্বাদ

