দিনাজপুরে নতুন গ্রামীণফোন সেন্টারের উদ্বোধন

দিনাজপুরে নতুন গ্রামীণফোন সেন্টারের উদ্বোধন
২৫ মে, ২০২৬ ১০:০৬  

দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে গ্রাহকসেবা ও ডিজিটাল সংযোগ সম্প্রসারণে দিনাজপুরে নতুন একটি গ্রামীণফোন সেন্টার (জিপিসি) উদ্বোধন করেছে গ্রামীণফোন।

২৫ মে, সোমবার প্রতিষ্ঠানটি জানায়, সম্প্রতি দিনাজপুরের গণেশতলায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রামীণফোনের চিফ রিস্ক অফিসার মো. আরিফ উদ্দিন, হেড অব কাস্টমার এক্সপেরিয়েন্স আব্দুল্লাহ আল মাহমুদ এবং রাজশাহী সার্কেল বিজনেস হেড আতিকুল হোসেন। এছাড়া দিনাজপুর জিপিসি পার্টনার তমাল মজুমদারসহ অন্যান্য অতিথিরাও অনুষ্ঠানে অংশ নেন।

নতুন সেন্টারটির নকশায় দিনাজপুরের ঐতিহ্যবাহী কান্তজিউ মন্দিরের টেরাকোটা মোটিফ ব্যবহার করা হয়েছে। কেন্দ্রটির প্রায় ৯৯ শতাংশ গ্রাহকসেবা কাগজবিহীন এবং পুরো সেন্টারে পরিবেশবান্ধব উপাদান ব্যবহার করা হয়েছে, যা গ্রামীণফোনের ডিজিটাল রূপান্তর ও টেকসই উন্নয়নের প্রতিশ্রুতিকে তুলে ধরে।

গ্রামীণফোন জানায়, দিনাজপুরে নগরায়ণ, শিক্ষা বিস্তার এবং ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে আধুনিক ও নির্বিঘ্ন সেবার চাহিদাও বাড়ছে। সেই প্রয়োজন মাথায় রেখেই এই নতুন সেন্টার চালু করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে মো. আরিফ উদ্দিন বলেন, গ্রাহকদের জন্য আরও সহজ, আধুনিক ও পরিবেশবান্ধব সেবা নিশ্চিত করতে গ্রামীণফোন প্রতিশ্রুতিবদ্ধ। দিনাজপুরের এই নতুন কাস্টমার সেন্টার সেই ধারাবাহিক প্রচেষ্টারই অংশ।

/ডিবিটেক/এমআই/ইকে/