ওয়ালটন ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেলেন ভালুকার খোকন মিয়া

ওয়ালটন ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেলেন ভালুকার খোকন মিয়া
২৫ মে, ২০২৬ ১০:০০  

ওয়ালটনের ফ্রিজ কিনে ১০ লাখ টাকা জিতে মিলিয়নিয়ার হয়েছেন ময়মনসিংহের ভালুকার খোকন মিয়া। ঈদুল আজহা উপলক্ষে ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইনের আওতায় এই পুরস্কার পান তিনি।

রাজধানীতে ওয়ালটন করপোরেট অফিসে ২৪ মে, রবিবার আয়োজিত অনুষ্ঠানে খোকন মিয়ার হাতে ১০ লাখ টাকার চেক তুলে দেন জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান এবং ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের হেড অব সেলস মো. ফিরোজ আলম।

এ সময় আরও উপস্থিত ছিলেন ওয়ালটন ফ্রিজের চিফ বিজনেস অফিসার তাহসিনুল হক, ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ এবং ওয়ালটন ডিস্ট্রিবিউটর শোরুম ‘হক এন্টারপ্রাইজ’-এর স্বত্বাধিকারী এনামুল হক।

প্রসঙ্গত, ওয়ালটনের ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪’-এর আওতায় ইতোমধ্যে ওয়ালটন পণ্য কিনে ৬ জন ক্রেতা মিলিয়নিয়ার হয়েছেন। খোকন মিয়া ছাড়াও অন্য বিজয়ীরা হলেন— রাজধানীর দক্ষিণ খানের ব্যবসায়ী মাহমুদুল হাসান, নাটোরের বাগাতিপাড়া উপজেলার গৃহবধূ আফরোজা বেগম, বান্দরবানের অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা সুপ্রকাশ চাকমা, বাগেরহাটের কুদ্দুস হাওলাদার এবং নরসিংদীর গৃহবধূ তাহমিনা আক্তার।

মিলিয়নিয়ার ছাড়াও লাখ লাখ টাকার ক্যাশ ভাউচার ও আর্জেন্টিনার ফ্যান জার্সিসহ বিভিন্ন উপহার পেয়েছেন অসংখ্য ক্রেতা। ঈদুল আজহা পর্যন্ত এই সুবিধা চলবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

চেক গ্রহণের পর খোকন মিয়া বলেন, ‘ওয়ালটন ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পাওয়ার বিষয়টি আমার কাছে স্বপ্নের মতো মনে হয়েছে। এখন এই টাকা দিয়ে আমার স্বপ্নের বাড়ি তৈরি করবো।’

ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের প্রধান মো. ফিরোজ আলম বলেন, ক্রেতাদের আস্থা ও ভালোবাসার কারণেই ওয়ালটন আজ দেশের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। বর্তমানে বিশ্বের ৫৫টির বেশি দেশে ওয়ালটনের পণ্য রপ্তানি হচ্ছে বলেও জানান তিনি।

/ডিবিটেক/এমআর/ইকে/