আগামী ৩০-৬০ দিনের মধ্যে শুরু হবে ইনোভেশন হান্ট

আগামী ৩০-৬০ দিনের মধ্যে শুরু হবে ইনোভেশন হান্ট
১৭ মে, ২০২৬ ১১:৪৪  

টেলিকম খাতের সেবাদাতাদের শুধু তথ্য প্রযুক্তিতে রূপান্তরেই নয় পুরো ইকো সিস্টেম নিয়ে কাজ করার প্রতি গুরুত্বারোপ করলেন প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ।  এজন্য নির্বাচিত হওয়ার পর থেকেই সরকার একের পর এক ইশতেহার বাস্তবায়ন করছে জানিয়ে তিনি জানালেন শিগগিরই সরকার  ওয়ান ডিজিটাল আইডি, ওয়ান ডিজিটাল ওয়ালেট বাস্তবায়ন করবে। আগামী ১৫ দিনের মধ্যে ইনোভেশন হান্ট এবং ৩০-৬০ দিনের মধ্যে শুরু হবে স্টার্টআপ ইকো সিস্টেম গড়ে তলেতে শুরু হবে স্মার্টআপে গ্র্যান্ট কার্যক্রম। 

১৭ মে, রবিবার বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এসব তথ্য দেন তিনি।  

তিনি বলেন ১০৩টি দেশের মধ্যে বাংলাদেশ গ্রাহকের সংখ্যা শীর্ষ ১০ এ থাকলেও সেবায় অনেক পিছিয়ে। এভাবে আমরা সামনে অগ্রসর হতে পারবো না। তাই আগামী ৫ বছরে আমরা প্রথম ২০টি দেশ ও তার পর ১০টিতে উন্নীত হতে চাই। 

'বিভিন্ন গবেষণায় ভিন্ন ভিন্ন উপাত্ত হলেও ব্রডব্যান্ডে  প্রতি ১০ শতাংশ প্রবৃদ্ধিতে জিডিপিতে এক শতাংশ প্রবৃদ্ধি হয়। এতেই বোঝা যায় এই খাতের সম্ভাবনা। এ কারণেই আমার বেসরকারি খাতকে সঙ্গে নিয়ে আগামী ৫ বছরে জিডিপিতে ১০-১৫ শতাংশ অবদান রাখতে চাই। এক্ষেত্রে বাধা ট্যাক্স। এটা কমাতে আমরা হলিস্টিক অ্যাপ্রোচে কাজ করছি। বাগামী ৫ বছরে আমরা বিশ্বের বেস্ট ৫জি ও ব্রডব্যান্ড সেবা দিতে চাই। ডিজিটাল বৈষম্য কমাতে আমরা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে ফাইবার কানেক্টিভিটি স্থাপন করতে পারি' -যোগ করেন তিনি।  
 
অনুষ্ঠানে সমাজকল্যাণ প্রতমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুুতুল বলেন, নারী ও শিশুরা ডিজিটাল মাধ্যমে প্রতিরক্ষা না পেলে এই ডিজিটাল রূপান্তর কোনো কাজে আসবে না। তাই আমাদের ডিজইনফরমেশন, মিস ইনফরমেশনের বিরুদ্ধে সবাইকে সচেতন হতে হবে। 

মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, হরমুজ প্রণালীর নিচ দিয়ে সঞ্চালিত সাবমেরিনের ওপর নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। তাই এই ক্ষেত্রে নিজেরদ সার্বভৌমত্ব নিশ্চিতে দেশীয় উদ্যোক্তাদের শক্তিশালী করণের নীতিমালা তৈরি করতে হবে।  

আর একটি কোম্পানিকে সবগুলো টায়ারে কাজ না দিয়ে সবার মধ্যে ভাগ করে দেয়ার প্রতি গুরুত্বারোপ করেন বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান। 
ডিবিটেক/এসআই/ইকে