খুলনায় নতুন গ্রামীণফোন সেন্টার চালু
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা খুলনায় নতুন জিপিসি চালু করেছে দেশের এসএমপি টেলিকম প্রতিষ্ঠান গ্রামীণফোন। ১৬ মে রবিবার জানিয়েছে অপারেটরটি জানায়, সুন্দরবনের থিমে সাজানো নতুন এই সেন্টারে স্থানীয় শিল্পীর শিল্পকর্ম স্থান পেয়েছে। গ্রাহকদের দ্রুত সমস্যা সমাধান, ব্যক্তিকেন্দ্রিক সহায়তা এবং গ্রামীণফোনের ডিজিটাল সেবায় সহজ প্রবেশাধিকার নিশ্চিত করার লক্ষ্যেই এটি তৈরি করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জিপি'র টেকনোলজি অফিসার জয় প্রকাশ নতুন এই সেন্টারের উদ্বোধন করেন। এ সময় তিনি একজন গ্রাহককে সরাসরি ‘জিপিফাই’ সেবা সংক্রান্ত সহায়তাও দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খুলনা জিপিসি পার্টনার শেখ মাহমুদ হাসান (সোহেল), খুলনা সার্কেল বিজনেস হেড মো. আহসান হাবিব এবং হেড অব কাস্টমার এক্সপেরিয়েন্স অ্যান্ড সার্ভিস আব্দুল্লাহ আল মাহমুদ।
গ্রামীণফোন জানায়, নতুন সেন্টারটি ৯৯ শতাংশ পেপারলেস কাস্টমার সার্ভিস মডেলে পরিচালিত হচ্ছে, যা দক্ষতা ও স্বচ্ছতা বৃদ্ধির পাশাপাশি পরিবেশবান্ধব সেবা নিশ্চিত করবে।
ডিবিটেক/বিসিআর/ইকে



