গাজীপুরে টিকটক ভিডিও করতে গিয়ে ট্রেনের ধাক্কায় নিহত ২

গাজীপুরে টিকটক ভিডিও করতে গিয়ে ট্রেনের ধাক্কায় নিহত ২
১৪ মে, ২০২৬ ০৭:৩৩  

গাজীপুরের ধীরাশ্রম এলাকায় রেললাইনে টিকটক ভিডিও ধারণ করতে গিয়ে ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু হয়েছে।  ১৩ মে, বুধবার রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই যুবকের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, ধীরাশ্রম রেলস্টেশন সংলগ্ন এলাকায় দুই যুবক রেললাইনের ওপর দাঁড়িয়ে টিকটক ভিডিও করছিলেন। এ সময় দেওয়ানগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা তিস্তা এক্সপ্রেস ঘটনাস্থলে পৌঁছালে ট্রেনের ধাক্কায় তারা ঘটনাস্থলেই মারা যান।

প্রত্যক্ষদর্শীদের ধারণা, রাতের অন্ধকারের কারণে তারা ট্রেনটি আসতে দেখেননি।

বাংলাদেশ রেলওয়ে–এর জয়দেবপুর স্টেশনের ইনচার্জ মো. কাইয়ুম জানান, নিহতদের পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। রেলওয়ের নিয়ম অনুযায়ী মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, নিহতদের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।

ডিবিটেক/এসআই/ইকে