চাঁপাইনবাবগঞ্জ থেকে এবার চলবে না ‘ম্যাংগো স্পেশাল ট্রেন’

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ থেকে কম খরচে আম পরিবহনের জন্য চালু হওয়া ‘ম্যাংগো স্পেশাল’ ট্রেন এবার আর চালানো হচ্ছে না। লোকসান এড়াতে রেলওয়ে পশ্চিমাঞ্চল জোন এ সিদ্ধান্ত নিয়েছে। চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত ‘আম উৎপাদন, বিপণন, পরিবহন ও বাজারজাতকরণ’ বিষয়ক মতবিনিময় সভায় এ তথ্য জানান রেলওয়ে পশ্চিমাঞ্চল জোনের উপ-প্রধান বাণিজ্যিক কর্মকর্তা আল মামুন। তিনি বলেন, গত কয়েক […] The post চাঁপাইনবাবগঞ্জ থেকে এবার চলবে না ‘ম্যাংগো স্পেশাল ট্রেন’ first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব

চাঁপাইনবাবগঞ্জ থেকে এবার চলবে না ‘ম্যাংগো স্পেশাল ট্রেন’
১২ মে, ২০২৬ ১৩:১০  

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ থেকে কম খরচে আম পরিবহনের জন্য চালু হওয়া ‘ম্যাংগো স্পেশাল’ ট্রেন এবার আর চালানো হচ্ছে না। লোকসান এড়াতে রেলওয়ে পশ্চিমাঞ্চল জোন এ সিদ্ধান্ত নিয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত ‘আম উৎপাদন, বিপণন, পরিবহন ও বাজারজাতকরণ’ বিষয়ক মতবিনিময় সভায় এ তথ্য জানান রেলওয়ে পশ্চিমাঞ্চল জোনের উপ-প্রধান বাণিজ্যিক কর্মকর্তা আল মামুন। তিনি বলেন, গত কয়েক বছর ম্যাংগো স্পেশাল ট্রেন পরিচালনায় লোকসান হয়েছে। তাই এবার আলাদা করে এ ট্রেন চালানো হবে না।

তবে, আম পরিবহনের সুবিধা রাখতে চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা রুটে চলাচলকারী আন্তঃনগর ট্রেন ‘বনলতা এক্সপ্রেস’-এ বিশেষ লাগেজ ভ্যান সংযুক্ত করা হবে বলে জানান তিনি। এর মাধ্যমে প্রতিদিন প্রায় ৫৪ মেট্রিক টন আম পরিবহন করা সম্ভব হবে।

জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা বলেন, আগের বছরগুলোতে ম্যাংগো স্পেশাল ট্রেন কাঙ্ক্ষিত ফল না দেওয়ায় এবার বনলতা এক্সপ্রেসে আম পরিবহনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে স্বল্প খরচে আম পরিবহনের সুযোগ পাবেন ব্যবসায়ীরা।

The post চাঁপাইনবাবগঞ্জ থেকে এবার চলবে না ‘ম্যাংগো স্পেশাল ট্রেন’ first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net.