উপজেলা, পৌরসভায় এনসিপি’র ১০০ প্রার্থীর নাম ঘোষণা আজ

ঢাকা: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে বইছে নতুন হাওয়া। প্রথম ধাপের উপজেলা পরিষদ চেয়ারম্যান ও পৌরসভা মেয়র পদে নিজেদের মনোনীত ১০০ প্রার্থীর নাম আজ ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (১০ মে) বিকেল ৩টায় রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনের মাধ্যমে এই তালিকা প্রকাশ করা হবে। […] The post উপজেলা, পৌরসভায় এনসিপি’র ১০০ প্রার্থীর নাম ঘোষণা আজ first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net.

উপজেলা, পৌরসভায় এনসিপি’র ১০০ প্রার্থীর নাম ঘোষণা আজ
১০ মে, ২০২৬ ১০:৩৫  

ঢাকা: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে বইছে নতুন হাওয়া। প্রথম ধাপের উপজেলা পরিষদ চেয়ারম্যান ও পৌরসভা মেয়র পদে নিজেদের মনোনীত ১০০ প্রার্থীর নাম আজ ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

রোববার (১০ মে) বিকেল ৩টায় রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনের মাধ্যমে এই তালিকা প্রকাশ করা হবে।

এনসিপির স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনের প্রস্তুতি ও প্রার্থী বাছাইয়ের প্রাথমিক ধাপ সম্পন্ন হওয়ার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার (৯ মে) রাত সাড়ে ১১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন কমিটির চেয়ারম্যান সারজিস আলম। তিনি জানান, প্রথম ধাপের এই তালিকায় ১০০ জন যোগ্য ও জনবান্ধব প্রার্থীর নাম চূড়ান্ত করা হয়েছে।

দলটির মিডিয়া সেল থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়, আজকের এই গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম এবং সদস্যসচিব আব্দুল হান্নান মাসউদ। এছাড়াও দলটির বিভিন্ন পর্যায়ের কেন্দ্রীয় নেতা ও বিভাগীয় সাংগঠনিক সম্পাদকরা এই প্রার্থী ঘোষণা অনুষ্ঠানে অংশ নেবেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, স্থানীয় সরকার নির্বাচনে এনসিপির এই অংশগ্রহণ এবং আগাম প্রার্থী ঘোষণা তৃণমূল রাজনীতিতে দলটির অবস্থান শক্ত করার একটি বড় পদক্ষেপ। প্রথম ধাপে ১০০ প্রার্থীর নাম ঘোষণা নিয়ে সাধারণ ভোটার ও রাজনৈতিক মহলে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়েছে। বিকেল ৩টার সংবাদ সম্মেলনের পর জানা যাবে কারা পাচ্ছেন এনসিপির সমর্থন এবং কোন কোন এলাকায় তারা প্রতিদ্বন্দ্বিতা করবেন।

The post উপজেলা, পৌরসভায় এনসিপি’র ১০০ প্রার্থীর নাম ঘোষণা আজ first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net.