চট্টগ্রামে মেয়ের শ্বাশুড়িকে ধর্ষণের পর গলা টিপে হত্যা, অভিযুক্ত আটক
চট্টগ্রাম: চট্টগ্রামের ফটিকছড়িতে মেয়ের শ্বাশুড়িকে (বেয়াইন) ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৮ মে) সন্ধ্যায় ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের উত্তর কাঞ্চননগর কালাপাইন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নারীর নাম লাকী আক্তার (৪০)। গ্রেফতার মুহাম্মদ সাফা (৪৮) ওই নারীর ছেলের শ্বশুর (বেয়াই)। তার বাড়িও একই গ্রামে। শুক্রবার কাঞ্চননগর ইউপিএ উত্তর কাঞ্চন […] The post চট্টগ্রামে মেয়ের শ্বাশুড়িকে ধর্ষণের পর গলা টিপে হত্যা, অভিযুক্ত আটক first appeared on সারাবাংলা: লেটেস্
চট্টগ্রাম: চট্টগ্রামের ফটিকছড়িতে মেয়ের শ্বাশুড়িকে (বেয়াইন) ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (৮ মে) সন্ধ্যায় ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের উত্তর কাঞ্চননগর কালাপাইন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নারীর নাম লাকী আক্তার (৪০)। গ্রেফতার মুহাম্মদ সাফা (৪৮) ওই নারীর ছেলের শ্বশুর (বেয়াই)। তার বাড়িও একই গ্রামে।
শুক্রবার কাঞ্চননগর ইউপিএ উত্তর কাঞ্চন নগর কালা পাইন্নে এলাকার একটি বিল থেকে লাকি আকতারের মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা। শনিবার (৯ মে) সকালে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
স্থানীয়রা জানান, গতকাল শুক্রবার (৮ মে) সন্ধ্যায় বাড়ির পাশের বিল থেকে গরু নিয়ে ফেরার পথে লাকি আকতারকে (৩৮) একা পেয়ে আক্রমণ করে তার ছেলের শ্বশুর ‘মোহাম্মদ সাবা’। সেখানে তাকে একা পেয়ে ধর্ষণের পর ঘটনা ধামাচাপা দিতে গলা টিপে হত্যা করে বিলে ফেলে রেখে যায়।
স্থানীয়রা আরও জানান, বেয়াইন লাকী আক্তারকে বিভিন্ন সময়ে সাফা উত্যক্ত করতেন।
স্থানীয় বাসিন্দা (সর্দার) মোহাম্মদ ইউনুস ঘটনার বর্ণনা দিয়ে বলেন, ‘ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে সাবা আমাদের কাছে স্বীকার করেছে যে, সে নিজেই লাকি আকতারকে ধর্ষণ করার পর গলা টিপে হত্যা করেছে। এমন জঘন্য অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।’
মেয়ের এমন মর্মান্তিক মৃত্যুতে ভেঙে পড়েছেন নিহতের পিতা আবুল বাশার। কান্নায় ভেঙে পড়ে তিনি বলেন, ‘আমার মেয়েকে পশুর মতো ধর্ষণ করে গলা টিপে হত্যা করা হয়েছে। আমি প্রশাসনের কাছে এই নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই। খুনি সাবার যেন সর্বোচ্চ শাস্তি হয়।’
ফটিকছড়ি থানা পুলিশ জানিয়েছে, অভিযুক্ত সাবাকে এরইমধ্যে আটক করা হয়েছে। সর্দারের কাছে দেওয়া স্বীকারোক্তি এবং ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে মামলার প্রক্রিয়া চলছে। পুলিশ বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছে।
এ ব্যাপারে ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) রফিকুল ইসলাম বলেন- মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিস্তারিত পরে জানা যাবে।
The post চট্টগ্রামে মেয়ের শ্বাশুড়িকে ধর্ষণের পর গলা টিপে হত্যা, অভিযুক্ত আটক first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net.



