ফটিকছড়িতে বাগানে মিলল মস্তকবিহীন মরদেহ
চট্টগ্রাম: জেলার ফটিকছড়ির পাইন্দং ইউনিয়নে আকাশি গাছের বাগান থেকে এক ব্যক্তির মস্তকবিহীন মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (৯ মে) বিকেলে এই ঘটনাটি জানাজানি হলে পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে কয়েকজন শিশু পাইন্দং ইউনিয়নের নতুন আশ্রয়ণ প্রকল্পের দক্ষিণ পাশে আকাশি বাগানের পাশে খেলতে যায়। সেখানে তারা উলঙ্গ ও মস্তকবিহীন অবস্থায় […] The post ফটিকছড়িতে বাগানে মিলল মস্তকবিহীন মরদেহ first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net.
চট্টগ্রাম: জেলার ফটিকছড়ির পাইন্দং ইউনিয়নে আকাশি গাছের বাগান থেকে এক ব্যক্তির মস্তকবিহীন মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (৯ মে) বিকেলে এই ঘটনাটি জানাজানি হলে পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে কয়েকজন শিশু পাইন্দং ইউনিয়নের নতুন আশ্রয়ণ প্রকল্পের দক্ষিণ পাশে আকাশি বাগানের পাশে খেলতে যায়। সেখানে তারা উলঙ্গ ও মস্তকবিহীন অবস্থায় একটি মরদেহ পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করলে খবরটি দ্রুত ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় জমায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, মরদেহটি থেকে তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছিল এবং শরীরের অবস্থা অত্যন্ত বিকৃত হয়ে যাওয়ায় পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
খবর পেয়ে ফটিকছড়ি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে এবং ঘটনার তদন্ত শুরু করে।
ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল আলম খান জানান, মরদেহটি উলঙ্গ অবস্থায় পাওয়া গেছে এবং প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি কোনো নারীর মরদেহ হতে পারে।
তিনি আরও জানান, মরদেহের বিচ্ছিন্ন মাথাটি উদ্ধারের জন্য পুলিশ আশপাশের এলাকায় তল্লাশি চালাচ্ছে এবং ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে।
The post ফটিকছড়িতে বাগানে মিলল মস্তকবিহীন মরদেহ first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net.



