প্রথম প্রান্তিকে নগদে বিতরণ তিন হাজার কোটি টাকার বেশি
চলতি বছরের জানুয়ারি–মার্চ প্রান্তিকে মোট এক কোটি ৪৭ লাখ ৩৪ হাজার ৭৭৯ জন সুবিধাভোগী নগদের মাধ্যমে সরকারি ভাতা ও উপবৃত্তি গ্রহণ করেছেন। এ সময়ে মোট বিতরণ হয়েছে তিন হাজার ৪৯ কোটি ২২ লাখ ৬৮ হাজার ৫০৯ টাকা।
এর মধ্যে সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভাতা সবচেয়ে বেশি—এক কোটি ৩১ লাখ ৪৩ হাজার ৭৪৮ জন উপকারভোগী পেয়েছেন দুই হাজার ৮৭৮ কোটি ৩৪ লাখ ৯৪ হাজার ৭২৬ টাকা, যা গত বছরের একই সময়ের তুলনায় ৩০০ কোটি বেশি।
প্রাথমিক শিক্ষা উপবৃত্তির চার লাখ ১২ হাজার ৬৯৭ জন শিক্ষার্থী পেয়েছেন ৩২ কোটি ৬৭ লাখ ৮৫ হাজার ১৯২ টাকা। সেলাই ও এমব্রয়ডারি প্রশিক্ষণ কর্মসূচির পাঁচ হাজার ৭৮৫ জন শিক্ষার্থী পেয়েছেন দুই কোটি ৬৮ লাখ ৩১ হাজার ২৭২ টাকা। কারিগরি শিক্ষা উপবৃত্তির এক লাখ ২২ হাজার ৯৩৭ জন শিক্ষার্থী পেয়েছেন ৪৫ কোটি ৫৮ লাখ ৪৫ হাজার ৪৮০ টাকা, যা গত বছরের তুলনায় প্রায় ১০ কোটি বেশি। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপবৃত্তি পেয়েছেন ৩৮ হাজার ৫৫ জন শিক্ষার্থী, মোট ৩ কোটি ৪৩ লাখ ১৬ হাজার ৬২১ টাকা। মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় ১০ লাখ ১১ হাজার ৫৫৭ জনের কাছে পৌঁছেছে ৮৬ কোটি ৪৯ লাখ ৯৫ হাজার ২১৭ টাকা।
এছাড়া পরীক্ষামূলকভাবে সরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচির অর্থও নগদের মাধ্যমে বিতরণ করা হয়েছে।
১৩ এপ্রিল, সোমবার নগদের চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার মো. সামসুল ইসলাম বলেন, “ভাতা, উপবৃত্তি ও সরকারি অনুদান বিতরণে নগদ সব সময়েই গ্রাহকের পছন্দের ওপরের দিকে থাকে। গুণগত সেবার কারণেই নগদের ওপর আস্থা বাড়ছে, ফলে প্রতি প্রান্তিকেই ভাতাভোগীর সংখ্যা ও বিতরণের অঙ্ক বৃদ্ধি পাচ্ছে।”
এর আগে ২০২৪–২০২৫ অর্থবছরে সরকার মোট ৯ হাজার কোটি টাকার সামাজিক নিরাপত্তা ভাতা নগদের মাধ্যমে বিতরণ করেছে।
ডিবিটেক/ এলএলএস/এমইআইএম







