তিন মাস সরকার থেকে কোনো তেল নিবেন না মন্ত্রী ফকির মাহবুব আনাম
বৈশ্বিক সংকটের পরিপ্রেক্ষিতে অ্যাপের মাধ্যমে দেশের জ্বালানী সরবারহ ভারসাম্যপূর্ণ করার পদক্ষেপ নিয়েছে সরকার। পাশাপাশি মন্ত্রিপরিষদ সদস্যদের সরকার থেকে বরাদ্দকৃত ৩০% জ্বালানি সাশ্রয় করার পরামর্শ দিয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমান।
সেই আহ্বানে সাড়া দিয়ে নিজের জন্য বরাদ্দকৃত শতভাগ জ্বালানি আগামী তিন মাস না নেয়ার সিদ্ধান্ত জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম।
এই সিদ্ধান্ত বিষয়ে গত ৯ এপ্রিল একটি পত্র ইস্যু করেছে মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিসেবা অধিশাখা। উপসচিব মুহাম্মদ সাইফুল ইসলাম স্বক্ষরিত ওই চিঠিটি প্রধানমন্ত্রীর একান্ত সচিব, মন্ত্রিপরিষদ সচিব এবং হিসাব রক্ষন কর্মকর্তাকে অবহিত করা হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ থেকে গত ৬ এপ্রিল পাঠানো পত্রসূত্রের আলোকে টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম চলতি বছরের এপ্রিল, মে ও জুন মাসে তার প্রাধিকারভূক্ত জ্বালানী না নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে।
ডিবিটেক/ এমজেইউ/ এমইউআইএম



