দেশজুড়ে ফার্মেসি ও ডায়াগনস্টিক সেন্টারে বিকাশ পেমেন্টে বিশেষ ডিসকাউন্ট
দেশজুড়ে ১২ হাজারেরও বেশি ফার্মেসি ও ডায়াগনস্টিক সেন্টারে ওষুধ কেনা ও মেডিকেল টেস্টে বিকাশ পেমেন্টে মিলছে সর্বোচ্চ ৩৫০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট। নিজের ও প্রিয়জনের স্বাস্থ্যসুরক্ষায় এই অফারগুলো চলবে ৩১ মে ২০২৬ পর্যন্ত।
এর মধ্যে মেডিনোভা, ব্র্যাক হেলথকেয়ারসহ ৯৮৭টি ডায়াগনস্টিক সেন্টারে ন্যূনতম ১,০০০ টাকা বিকাশ পেমেন্ট করার সময় ‘H2’ কোড ব্যবহার করলে গ্রাহকরা পাবেন ১০০ টাকা ডিসকাউন্ট। দিনে একবার এবং অফার চলাকালীন সর্বোচ্চ দুইবার এই সুবিধা পাওয়া যাবে।
ব্র্যান্ডেড ফার্মেসির মধ্যে লাজ ফার্মা, হামদার্দ, তামান্না ফার্মেসি, একেএস ফার্মেসি, আকিজ ফার্মেসি সহ ৫২৬টি ফার্মেসিতে বিকাশ পেমেন্ট করার সময় ‘H1’ কোড ব্যবহার করলে গ্রাহকরা পাবেন ৫% ডিসকাউন্ট (সর্বোচ্চ ২৫ টাকা)। দিনে একবার এবং অফার চলাকালীন সর্বোচ্চ চারবার এই সুবিধা পাওয়া যাবে।
এছাড়াও দেশজুড়ে ১০ হাজারেরও বেশি স্থানীয় ফার্মেসিতে ন্যূনতম ৫০০ টাকা বিকাশ পেমেন্ট করার সময় ‘H3’ কোড ব্যবহার করলে গ্রাহকরা পাবেন ২৫ টাকা ডিসকাউন্ট। দিনে একবার এবং অফার চলাকালীন সর্বোচ্চ দুইবার এই সুবিধা পাওয়া যাবে।
ডিবিটেক/বিজ্ঞপ্তি







