ট্যাপট্যাপ সেন্ডে নগদে রেমিটেন্সে ৩০০ টাকা বোনাস

ট্যাপট্যাপ সেন্ডে নগদে রেমিটেন্সে ৩০০ টাকা বোনাস
২২ মে, ২০২৬ ০০:০০  

নগদ বৈধ পথে রেমিটেন্স পাঠাতে উৎসাহ দিতে আগামী ৩১ মে পর্যন্ত আন্তর্জাতিক মানি ট্রান্সফার সেবা ট্যাপট্যাপ সেন্ড-এর মাধ্যমে নগদ অ্যাকাউন্টে রেমিটেন্স গ্রহণ করলে গ্রাহকরা সরকারি ২ দশমিক ৫ শতাংশ প্রণোদনার পাশাপাশি নগদের পক্ষ থেকে সর্বোচ্চ ৩০০ টাকা পর্যন্ত ক্যাশ বোনাস পাবেন।

‘রেমিটেন্সে ডাবল খুশি’ শীর্ষক এই অফারে একবারে কমপক্ষে ১০ হাজার টাকা রেমিটেন্স গ্রহণ করলে অতিরিক্ত ১ দশমিক ২৫ শতাংশ বোনাস পাওয়া যাবে। পুরো ক্যাম্পেইনে একজন গ্রাহক সর্বোচ্চ ৩০০ টাকা পর্যন্ত বোনাস উপভোগ করতে পারবেন।

তবে অফার পেতে গ্রাহকের নগদ অ্যাকাউন্ট সচল ও ফুল প্রোফাইল সম্পন্ন থাকতে হবে।

এ ছাড়া ‘হার না মানা হার’ ক্যাম্পেইনের আওতায় নগদের মাধ্যমে অন্তত ১০ হাজার টাকা রেমিটেন্স পাঠালে স্বর্ণের হার জেতার সুযোগও থাকছে। এরই মধ্যে ফরিদপুরের বন্যা খাতুন ও রাইমা তাবাসসুম রাশা এই পুরস্কার জিতেছেন।

নগদের রেমিটেন্স বিভাগের প্রধান মো. এহসানুল হক বাশার বলেন, প্রবাসীদের অর্থ দ্রুত, নিরাপদ ও সহজে দেশে পৌঁছে দিতে নগদ কাজ করছে। এই উদ্যোগে প্রবাসীদের টাকা পাঠানো আরও সহজ হবে।

//ডিবিটেক/এলএমএলএস/ইকে//