বাজারে এলো ভিভো ভি৭০ সিরিজ: 

প্রি-অর্ডারে মিলছে স্মার্টওয়াচ ও বিশেষ সুবিধা

প্রি-অর্ডারে মিলছে স্মার্টওয়াচ ও বিশেষ সুবিধা
৯ এপ্রিল, ২০২৬ ১৩:৩৯  

ভ্রমণপিপাসু ও স্মার্টফোন প্রেমীদের জন্য সুখবর নিয়ে এলো ভিভো। ল্যান্ডস্কেপ শ্যুট, জুম ফটোগ্রাফি এবং স্বল্প আলোতে নিখুঁত ছবি তোলার চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়েছে ‘ভিভো ভি৭০ এফই’ এবং ফ্ল্যাগশিপ স্মার্টফোন ‘ভিভো ভি৭০’। ৯ এপ্রিল, বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে এই সিরিজের প্রি-অর্ডার কার্যক্রম।

ভিভো ভি৭০ এফই-এর দাম শুরু হচ্ছে ৫৬ হাজার ৯৯৯ টাকা থেকে এবং ভিভো ভি৭০-এর প্রারম্ভিক মূল্য ধরা হয়েছে ৬৮ হাজার ৯৯৯ টাকা। ৯ এপ্রিল থেকে শুরু হওয়া প্রি-অর্ডারের সাথে গ্রাহকরা পাচ্ছেন আকর্ষণীয় সব উপহার। ভিভো ভি৭০-এর সাথে রিরো ডব্লিউ৭ এবং ভিভো ভি৭০ এফই-এর সাথে ডব্লিউ১ এসই স্মার্টওয়াচ নিশ্চিত উপহার হিসেবে দেওয়া হচ্ছে। এছাড়া জিরো পার্সেন্ট ইএমআই সুবিধা এবং মেম্বারশিপ পয়েন্ট পাওয়ার সুযোগ থাকছে প্রি-অর্ডারকারীদের জন্য।

ভিভো বাংলাদেশ সূত্রে প্রকাশ, ভিভো ভি৭০ এফই স্মার্টফোনটির প্রধান আকর্ষণ এর ২০০ মেগাপিক্সেল ওআইএস আল্ট্রা-ক্লিয়ার ক্যামেরা। এতে থাকা এইচপি ফাইভ সেন্সর এবং ৩০ গুণ জুম সুবিধা দূরবর্তী বস্তুরও স্বচ্ছ ছবি নিশ্চিত করে। সিআইপিএ ৪.০ স্ট্যাবিলাইজেশনের কারণে চলার পথেও ছবি থাকবে স্থির। পাশাপাশি এআই ইরেজ ৩.০ ও এআই রিটাচ ফিচার থাকায় বাড়তি এডিটিং ছাড়াই ছবি থেকে অপ্রয়োজনীয় অংশ মুছে ফেলা সম্ভব।

ভ্রমণে দীর্ঘস্থায়ী ব্যাকআপ দিতে ফোনটিতে যুক্ত করা হয়েছে ৭০০০ এমএএইচ ব্লু-ভোল্ট ব্যাটারি এবং ৯০ ওয়াট ফ্ল্যাশচার্জ সুবিধা। মাত্র ৭.৫৯ মিমি পাতলা এই ডিভাইসে রয়েছে ১.৫কে ইনফিনিটি অ্যামোলেড ডিসপ্লে এবং মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩৬০-টার্বো প্রসেসর। আইপি৬৮ ও আইপি৬৯ রেটিং থাকায় ফোনটি পানি ও ধুলাবালি প্রতিরোধে সক্ষম।

সিরিজের ফ্ল্যাগশিপ মডেল ভিভো ভি৭০-এ রয়েছে অ্যারোস্পেস-গ্রেড অ্যালুমিনিয়াম ফ্রেম এবং ৫০ মেগাপিক্সেল জাইস (ZEISS) সুপার টেলিফটো ক্যামেরা। পেশাদার ফটোগ্রাফির জন্য এতে ৪কে ৬০ এফপিএস ভিডিও এবং এআই স্টেজ মোড যুক্ত করা হয়েছে।

ডিবিটেক/টিএস/ইকে