বাংলাদেশের গেমিং দুনিয়ায় এলো ইনফিনিক্সের জিটি ৩০ প্রো
মোবাইল গেমিং ও ইস্পোর্টসে স্বীকৃত দক্ষতা ও কমিউনিটি গঠনের লক্ষ্যে বাংলাদেশে জিটি ৩০ প্রো উন্মুক্ত করেছে পাবজি মোবাইল সুপার লিগ ২০২৫-এর অফিসিয়াল গেমিং ফোন পার্টনার ইনফিনিক্স। ফোনটিতে যুক্ত হয়েছে জিটি ট্রিগার, অল-ডে ফুল এফপিএস সিস্টেম এবং ম্যাগচার্জ কুলার।
জিটি ৩০ প্রো বাজারে এসেছে তিনটি রঙে—ডার্ক ফ্লেয়ার, শ্যাডো অ্যাশ ও ব্লেড হোয়াইট। গেমিং ফোনটি পাওয়া যাচ্ছে দুটি সংস্করণে—স্ট্যান্ডার্ড এবং গেমিং মাস্টার এডিশন। মূল্য শুরু হচ্ছে ৩৯,৯৯৯ টাকা থেকে। ম্যাগচার্জ কুলার সহ প্যাকেজের মূল্য ৪১,৯৯৯ টাকা। উভয় সংস্করণে অভ্যন্তরীণ পারফরম্যান্স একই থাকলেও বাহ্যিক নকশা ও উপকরণে কিছু পার্থক্য রয়েছে।
ফোনটি বিষয়ে ইনফিনিক্স বাংলাদেশের একজন প্রতিনিধি বলেন,“আমরা দেখছি, বাংলাদেশের একটি নতুন প্রজন্ম শুধু গেম খেলছে না—তারা প্রতিযোগিতা করছে, কনটেন্ট তৈরি করছে, দল গঠন করছে এবং একটি শক্তিশালী গেমিং কমিউনিটি গড়ে তুলছে। জিটি ৩০ প্রো হলো সেই যাত্রায় তাদের পাশে থাকার আমাদের প্রচেষ্টা।”







