রংপুরের ডিসি হলেন বিটিআরসি সচিব

রংপুরের ডিসি হলেন বিটিআরসি সচিব
১ এপ্রিল, ২০২৬ ১০:০৫  
২ এপ্রিল, ২০২৬ ১২:৫৯  

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সচিব (উপসচিব) মোহাম্মদ রুহুল আমিনকে রংপুরের জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ২০২৪ সালের ২৩ ডিসেম্বর তিনি বিটিআরসিতে যোগ দিয়েছিলেন।

১ এপ্রিল, বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাকে পদায়ন করে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। 

সিনিয়র সহকারি সচিব মো: বরমান হোসেন স্বাক্ষরিত একই আদেশে বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটির পরিচালক আফরোজা পারভীনকে রাজবাড়ী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ রফিকুল হককে ঠাকুরগাঁও, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আমিনুল ইসলামকে পাবনার জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়। 

ডিবিটেক/ডিএইচই/এমইউএম