৩ দিন ক্লাস নেয়া হবে অনলাইনে
বৈশ্বিক জ্বালানি সংকট বিবেচনায় দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস নেয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বাকি ৩ দিন সশরীর ক্লাসে উপস্থিত থাকবেন শিক্ষার্থীরা।
৩১ মার্চ, মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আনুষ্ঠানকিভাবে অনলাইন ক্লাসের বিষয়টি সব শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে জানানো হবে। আপাতত সপ্তাহে ছয় দিনই ক্লাস হবে। তিন দিন অনলাইন ও তিন দিন হবে অফলাইনে। শিক্ষকরা স্কুলে এসে ক্লাস নেবেন। জোড়-বিজোড় দিন ভাগ করে হবে অনলাইন ও অফলাইন ক্লাস।
বৈশ্বিক জ্বালানি সঙ্কটের কারণে স্কুলপর্যায়ে অনলাইন-সশরীরে এই দুই ব্যবস্থার সমন্বয়ে ক্লাস চালুর বিষয়ে সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন শিক্ষামন্ত্রী।
ডিবিটেক/এসএইচ/এমইউএম



