সাশ্রয়ী মূল্যে সাইলেন্ট ক্লিক মাউস বাজারে আনলো এফোরটেক

সাশ্রয়ী মূল্যে সাইলেন্ট ক্লিক মাউস বাজারে আনলো এফোরটেক
৩১ মার্চ, ২০২৬ ১০:৩৬  

দেশের বাজারে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি-এর হাত ধরে যাত্রা শুরু করলো এফোরটেক ব্র্যান্ডের ওপি-৫৫০এস (OP-550S) মডেলের নতুন তারযুক্ত সাইলেন্ট ক্লিক অপটিক্যাল মাউস। বর্তমান সময়ে অফিস, শিক্ষা প্রতিষ্ঠান কিংবা বাসায় নিরিবিলি কাজের পরিবেশ বজায় রাখতে কম শব্দযুক্ত এক্সেসরিজের ক্রমবর্ধমান চাহিদার কথা মাথায় রেখে এই পণ্যটি বাজারজাত করা হয়েছে।

মাউসটিতে সাইলেন্ট ক্লিক টেকনোলজি ব্যবহার করা হয়েছে, যা লাইব্রেরি বা অফিসের মতো শান্ত পরিবেশে কাজ করার জন্য বিশেষভাবে উপযোগী। নির্ভুল কার্সর কন্ট্রোল নিশ্চিত করতে এতে ১২০০ ডিপিআই (DPI) অপটিক্যাল সেন্সর ব্যবহার করা হয়েছে। দীর্ঘস্থায়ী কর্মক্ষমতার জন্য মাউসটিতে রয়েছে ৫ মিলিয়ন ক্লিক লাইফসাইকেল এবং দ্রুত স্ক্রলিংয়ের জন্য ৪-ওয়ে স্ক্রল সুবিধা।

সপ্রতিসম (Symmetrical) ডিজাইনের কারণে মাউসটি ডান ও বাম—উভয় হাতেই ব্যবহারকারীকে সমান স্বাচ্ছন্দ্য দেবে। বাংলাদেশের বাজারে প্রিমিয়াম ফিচারের এই মাউসটির খুচরা মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র ৪৯৯ টাকা। বর্তমানে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি-এর অফিশিয়াল ওয়েবসাইটসহ সারা দেশের অনুমোদিত ডিলার পয়েন্ট ও শাখাগুলোতে মাউসটি পাওয়া যাচ্ছে।

ডিবিটেক/এজি/ইকে