ভাষা ও কারিগরি দক্ষতায় ১০ হাজার শিক্ষার্থীকে আওতায় আনার উদ্যোগ
বাংলাদেশ ও চীন এর মধ্যে শিক্ষা, প্রযুক্তি ও ভাষা সহযোগিতা জোরদার করার লক্ষ্যে চীনের রাষ্ট্রদূতের সাথে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ও চীন-এর মধ্যে শিক্ষা, প্রযুক্তি ও ভাষা সহযোগিতা জোরদার করার লক্ষ্যে ২৪ ফেব্রুয়ারি, মঙ্গলবার সচিবালয়ে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন ও বাংলাদেশ সরকারের শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে এই সিদ্ধান্ত হয়।







