‘নগদ’ কেনাকাটায় রোমাঞ্চকর হেলিকপ্টার ভ্রমণের সুযোগ

‘নগদ’ কেনাকাটায় রোমাঞ্চকর হেলিকপ্টার ভ্রমণের সুযোগ
২২ ফেব্রুয়ারি, ২০২৬ ২২:০৫  

কেনাকাটা করে ডিজিটালৈ পেমেন্ট করলেই গ্রাহকদের জন্য হেলিকপ্টার ভ্রমণের সুযোগ এবং দুই হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক রিওয়ার্ড ঘোষণা করেছে ফিনটেক প্রতিষ্ঠান নগদ।

২২ ফেব্রুয়ারি, রবিবার ‘নগদে ঈদের কেনাকাটায় হেলিকপ্টার অফার’ নামে এই প্রণোদনা অফার ঘোষণা করা হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই অফারের জন্য গ্রাহকের নগদ অ্যাকাউন্টটি অবশ্যই সচল এবং পূর্ণাঙ্গ প্রোফাইলভুক্ত হতে হবে। বিজয়ীদের নগদের অফিসিয়াল কাস্টমার সার্ভিস নম্বর (১৬১৬৭ বা ০৯৬০৯৬১৬১৬৭) থেকে কল করে জানানো হবে। প্রতিষ্ঠানটি গ্রাহকদের পিন (PIN) বা ওটিপি (OTP) কারো সাথে শেয়ার না করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছে।

নগদ কর্তৃপক্ষ জানিয়েছে, এই অফার পেতে জুতা, পোশাক, অনলাইন শপিং, ইলেকট্রনিক্স, সুপারস্টোর এবং রেস্টুরেন্টসহ নির্দিষ্ট ক্যাটাগরির মার্চেন্টদের নগদ অ্যাপ বা ইউএসএসডি (*১৬৭#) ডায়াল করে পেমেন্ট করতে হবে গ্রাহককে। মার্চেন্ট ক্যাটাগরি অনুযায়ী সর্বোচ্চ পেমেন্টের ভিত্তিতে পয়েন্ট তালিকার মাধ্যমে বিজয়ীদের নির্বাচন করা হবে। পুরো ক্যাম্পেইন চলাকালীন একজন গ্রাহক একবারই এই অফারের জন্য যোগ্য বিবেচিত হবেন।

এ প্রসঙ্গে নগদের চিফ মার্কেটিং অফিসার মো. ইমরান হায়দার বলেন, “হেলিকাপ্টার ভ্রমন অনেকের জন্যই খুব সাধারণ কোনো ঘটনা নয়। হরহামেশা উড়োজাহাজে ভ্রমণ করলেও হেলিকাপ্টার নানান কারণেই অধরা থেকেই যায়। এই ক্যাম্পেইনের মাধ্যমে আমরা গ্রাহকদের জন্যে এমন একটি আনন্দ উপলক্ষ্য তৈরী করতে চেষ্টা করেছি যা তার জীবনের একটা বিশেষ ঘটনা হয়ে থাকবে। আর হেলিকাপ্টার রাইড অফারের পাশাপাশি দুই হাজার টাকারও বেশি ক্যাশব্যাক পাওয়ার সুযোগ তো সকলের জন্যে থাকছেই।”

ডিবিটেক/ডিবিএম/ইকে