দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনের প্রতিশ্রুতি বাস্তবায়নে নজর বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর

দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনের প্রতিশ্রুতি বাস্তবায়নে নজর বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর
১৯ ফেব্রুয়ারি, ২০২৬ ১৫:০৮  

দেশের মানুষ অনেক প্রত্যাশা নিয়ে আমাদের ভোট দিয়ে নির্বাচিত করেছে। তাই দ্রুততম সময়ের মধ্যে দেশবাসীর প্রতি আমাদের নির্বাচনের প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করতে চাই।

১৯ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার সচিবালয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সভাকক্ষে নবনিযুক্ত মন্ত্রী ফকির মাহবুব আনামকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে মন্ত্রী একথা বলেন।

মন্ত্রী স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে মন্ত্রণালয়ের কার্যক্রম পরিচালনা করতে কর্মকর্তা কর্মচারীদের সহযোগিতা কামনা করেন এবং সম্মিলিতভাবে দেশের উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মোঃ আনোয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে  মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তা এবং দপ্তর সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন।

ডিবিটেক/এমজেডইউ/আইকে