চালু হলো পাঠাও শপ

চালু হলো পাঠাও শপ
১৮ ফেব্রুয়ারি, ২০২৬ ১৭:৩০  

ব্র্যান্ড ও ভেরিফাইড সেলারদের একত্রিত করে ইন-অ্যাপ শপিং প্ল্যাটফর্ম ‘পাঠাও শপ’ চালু করলো রাইডার অ্যাপ হিসেবে পরিচিত পাঠাও। রাইড শেয়ারের সঙ্গে পণ্য ডেলিভারি পর নতুন এই সেবাটি চালু করেছে প্রযুক্তি ভিত্তিক সেবাদানকারী প্রতিষ্ঠানটি।  

অ্যাপটিকে জনপ্রিয় করতে এক্সক্লুসিভ ব্র্যান্ডের পণ্যে ৬০ শতাংশ পর্যন্ত ছাড় ঘোষণা করেছে। নতুন গ্রাহকদের জন্য প্রথম অর্ডারে থাকছে ৫০ শতাংশ ছাড়। এছাড়া কেনাকাটা শেষে পাঠাও পে-তে পেমেন্ট করলেই এক্সট্রা ১০ শতাংশ ছাড় হিসেবে ১০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন।

১৮ ফেব্রুয়ারি, বুধবার এই অফারের কথা জানিয়েছে পাঠাও কর্তৃপক্ষ। এ নিয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পাঠাও সুপার অ্যাপের এই নতুন ফিচারে লাইফস্টাইল থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় সব পণ্যই পাবেন এক জায়গায়। অটোমোটিভ, গ্যাজেট, গ্রোসারি, হেলথ এবং স্কিনকেয়ার থেকে শুরু করে হোম অ্যান্ড লিভিং কিংবা পেট কেয়ার, সবই এখন হাতের নাগালে। প্রযুক্তির মাধ্যমে দৈনন্দিন জীবনকে সহজ করতে টপ ব্র্যান্ডস, ভেরিফাইড সেলারস, নির্ভরযোগ্য ডেলিভারি সেবার মাধ্যমে পাঠাও শপ দেশজুড়ে ইউজারদের জন্য আরও সহজ, নিরাপদ ও ট্রাস্টেড শপিং এক্সপেরিয়েন্স নিশ্চিত করতে চায় পাঠাও কর্তৃপক্ষ।

ডিবিটেক/এসএম/ইকে