পাওয়ার গ্রিড ডিপ্লোমা প্রকৌশলী সমিতির কেন্দ্রীয় নির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত

পিজিডিই সমিতির সভাপতি জিল্লু, সা.ম্পাদক রবিউল

পিজিডিই সমিতির সভাপতি  জিল্লু,  সা.ম্পাদক রবিউল
১৭ ফেব্রুয়ারি, ২০২৬ ১৫:২৭  
১৭ ফেব্রুয়ারি, ২০২৬ ১৭:২৮  

দেশজুড়ে বিদ্যুৎ সঞ্চালন গ্রিড পরিচালনাকারী রাষ্ট্রীয় সংস্থা পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি’-তে কর্মরত ডিপ্লোমা প্রকৌশলীদের জাতীয় সংগঠন পাওয়ার গ্রিড ডিপ্লোমা প্রকৌশলী সমিতির সভাপতি  হলেন প্রকৌশলী মোঃ জিল্লুর রহমান ও সাধারণ সম্পাদক হয়েছেন প্রকৌশলী মোঃ রবিউল ইসলাম

 দেশের ৬৪ জেলায় একযোগে ১৫ ফেব্রুয়ারি, রবিবার অনুষ্ঠিত কেন্দ্রীয় নির্বাহী কমিটির নির্বাচনে সদস্যদের সরাসরি ভোটে নির্বাচিত হন তারা

নির্বাচিত অন্যান্য কর্মকর্তাগণ হলেন- দেশের প্রশাসনিক বিভাগ ভিত্তিক সহ-সভাপতি প্রকৌশলী মোঃ শাহনেওয়াজ রেদোয়ান (ঢাকা বিভাগ), প্রকৌশলী মোহাম্মদ আলাউদ্দীন চৌধুরী(চট্টগ্রাম বিভাগ), প্রকৌশলী মোঃ ইমান আলী (খুলনা বিভাগ), প্রকৌশলী মোঃ নজরুল ইসলাম (সিলেট বিভাগ), প্রকৌশলী মোঃ জসিম উদ্দিন হাওলাদার (বরিশাল বিভাগ), প্রকৌশলী মোঃ ইকবাল হোসেন (রাজশাহী বিভাগ) প্রকৌশলী মোহাম্মদ আব্দুস সেলিম (ময়মনসিংহ বিভাগ)  প্রকৌশলী মোঃ মাইদুল ইসলাম (রংপুর বিভাগ)।

যুগ্ম-সাধারণ সম্পাদক প্রকৌশলী সাবিনা ইমাম, প্রকৌশলী মোঃ কামরুল হাসান বিপু, প্রকৌশলী মোঃ রেদোয়ান হোসেন, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী আহমেদ আসিফ আখতার মঞ্জু, সহ-সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী মোঃ রাসেল রানা, প্রকৌশলী মোঃ আবদুল জব্বার, অর্থ সম্পাদক প্রকৌশলী মোঃ আনোয়ার হোসেন, দপ্তর সম্পাদক প্রকৌশলী মোঃ আতাউর রহমান, সহ-দফতর সম্পাদক প্রকৌশলী ইসহাক হোসেন তালুকদার শুভ, প্রচার সম্পাদক প্রকৌশলী মোঃ হেলাল মোরশেদ সোহাগ, সহ- প্রচার সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ রাশেদুল ইসলাম রাসেল, সমাজকল্যাণ সম্পাদক প্রকৌশলী মোঃ আনোয়ার হোসেন সুজন, চাকুরি বিষয়ক সম্পাদক প্রকৌশলী মোঃ বেল্লাল হোসেন সরকার, আইন বিষয়ক সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ আকিদুল ইসলাম, শিক্ষা সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক প্রকৌশলী আবদুল্লাহ আল নাঈম, সহ-শিক্ষা সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক প্রকৌশলী মোঃ হারুন অর রশিদ, মহিলা বিষয়ক সম্পাদক প্রকৌশলী শাহনাজ আক্তার, সহ-মহিলা বিষয়ক সম্পাদক প্রকৌশলী রিতা পাল, তথ্য ও গবেষণা সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ নাসির উদ্দিন, সহ-তথ্য ও গবেষণা সম্পাদক প্রকৌশলী মোঃ গিয়াস উদ্দিন মিয়া, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী মোঃ সাইফুর রহমান নাহিদ।

নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সহকারী প্রকৌশলী মোঃ হুমায়ূন কবির, সহকারী নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন  সহকারী প্রকৌশলী জি এম এ আমিনুল ইসলাম ও উপ-সহকারী প্রকৌশলী ইমরান হোসেন।

দেশব্যাপী শান্তিপূর্ণ উৎসবমুখর,আনন্দঘন ও শতভাগ অংশগ্রহণ মুলক পরিবেশে অনুষ্ঠিত নির্বাচন আয়োজন ও সার্বিক তদারকি করেন পাওয়ার গ্রিড ডিপ্লোমা প্রকৌশলী সমিতির আহবায়ক প্রকৌশলী মোঃ সাইফুল ইসলাম ও সদস্য সচিব প্রকৌশলী লাভলু ফকির এর নেতৃত্বাধীন অন্তবর্তীকলীন কেন্দ্রীয় নির্বাহী কমিটি।

ডিবিটেক/এমএসপি/ইকে