আইসিটি-টেলিকম ও বিজ্ঞানের প্রতিমন্ত্রী ড. এম.এ মুহিত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন সিরাজগঞ্জ-৬ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) এম এ মুহিত। শপথ নেয়াা পর নতুন সরকারের স্বাস্থ্য এবং ডাক ও টেলিযোগাযোগ এবং বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী হিসেবেও দায়িত্ব পেয়েছেন তিনি। এর সঙ্গে অতিরিক্ত দায়িত্ব হিসেবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়েরও প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করতে হবে তাকে।
১৭ ফেব্রুয়ারি, মঙ্গলবার বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নিয়েছেন রাষ্ট্রপতি মো: শাহাবুদ্দিন। এসময় অন্যান্যের মধ্যে নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং আইসিটি, টেলিকম ও বিজ্ঞান-প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন উপস্থিত ছিলেন।







