ভোট শুরু, ব্যবহৃত হচ্ছে পাঁচ প্রযুক্তি

ভোট শুরু, ব্যবহৃত হচ্ছে পাঁচ প্রযুক্তি
১২ ফেব্রুয়ারি, ২০২৬ ০৮:২৫  

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ১২ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে সারা দেশে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট নেওয়া হবে।

সকাল থেকেই রাজধানীসহ বিভিন্ন এলাকায় ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। অনেক কেন্দ্রে ভোট শুরুর আগেই ভোটারদের লাইন দেখা যায়। নারী ও তরুণ ভোটারদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।

রাজধানীর বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, ভোটাররা শান্তিপূর্ণ পরিবেশে লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন। কেন্দ্রে প্রবেশের আগে ভোটারদের পরিচয় যাচাই করে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে ভোটগ্রহণ করা হচ্ছে। ভোটে প্রবাসীদের পোস্টাল ভোট যুক্ত হলেও ইভিএম নেই। তবে ভোটে ব্যবহৃত হচ্ছে অন্তত পাঁচ ধরনের প্রযুক্তি।

কেন্দ্রগুলোতে প্রায় সব কেন্দ্রে রয়েছে সিসি ক্যামেরা। অপ্রতুল হলেো বাংলাদেশ পুলিশের কাছে রয়েছে বডি ওর্ন ক্যামেরা। এই ক্যামরায় রয়েছে ইমার্জেন্সি SOS বাটন ও পুশ টু টক ফিচার। 

নির্বাচন 'সুরক্ষা অ্যাপ' ব্যবহার করছে বাংলাদেশ আনসার। এই অ্যাপের মাধ্যমে  ইন্সিডেন্ট report করতে পারছেন তারা। আনসার সহ অপরাপর সকল আইন শৃঙ্খলা বাহিনী থেকে ইন্সিডেন্ট respond করা হবেে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফাইজ তাইয়েব আহমেদ।

তিনি জানান, বাংলাদেশ পুলিশের নিজস্ব ওয়াকিটকি নেটওয়ার্ক রয়েছে। সাথে রয়েছে পুলিশ কমিউনিকেশন এপ- এখানেও রয়েছে গ্রুপ কলিং ও গ্রুপ এসএমএস, পুশ টু টক, এসকালেশন ফিচার।  এছাড়াও ভোটের তথ্যসেবা হেসেবে প্রস্তুত আছে ৩৩৩ কল সেন্টার। নির্বাচন সংক্রান্ত অভিযোগ জানাতে, থানা পর্যন্ত পৌঁছাতে নাগরিকদের জন্য এই সেবাটি সাজানো হয়েছে। পাশাপাশি সার্বক্ষণিকভাবে কাজ করছে নির্বাচন কমিশন কন্ট্রোল রুম (শর্ট কোড ১০৫), পুলিশ কমান্ড কন্ট্রোল রুম এবং ৯৯৯ ইন্টিগ্রেশন করা হয়েছে।

বিশেষ।সহকারির ভাষায়, সার্বক্ষণিকভাবে কাজ করবে নির্বাচন কমিশন কন্ট্রোল রুম, পুলিশ কমান্ড কন্ট্রোল রুম। সুতরাং ভোট জালিয়াতি, কেন্দ্র দখল, ভোটের লাইনে বিশৃঙ্খলা, অন্য ভোটারকে ভয়-ভীতি প্রদর্শন, ভোটকেন্দ্রে নির্বাচনী কর্মকর্তাদের সাথে অসৌজন্যমূলক আচরণ ইত্যাদি যেকোনো অপকর্ম থেকে দূরে থাকুন। 

তিনি আরও বলেন, ‘আপনার অপরাধ রেকর্ডেড থাকবে। তাই নিজে সতর্ক থাকুন, অন্যকেও সতর্ক থাকতে বলুন। হ্যাপি ভোটিং।’

ডিবিটেক/এসআই/আইএইচ