ভোটকেন্দ্রের ভেতরে লাইভ সম্প্রচার করা যাবে না

ভোটকেন্দ্রের ভেতরে লাইভ সম্প্রচার করা যাবে না
১১ ফেব্রুয়ারি, ২০২৬ ১৫:২৮  
১১ ফেব্রুয়ারি, ২০২৬ ১৮:৫৯  

 ক্যামেরা ও মোবাইল ফোন নিয়ে কেন্দ্রের ভেতরে প্রবেশ করা গেলেও ভোটকেন্দ্রের ভেতরে লাইভ সম্প্রচার বা সাক্ষাৎকার নেওয়া যাবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

 ১১ ফেব্রুয়ারি, বুধবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে দেশি-বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের জন্য আয়োজিত ব্রিফিংয়ে মোবাইল ফোন  ব্যবাহর নিয়ে স্পষ্ট করেন তিনি।

 ভোটকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার নিয়ে এক প্রশ্নে তিনি বলেন, ভোটাররা ভোট দেওয়ার সময় মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। ভোটকেন্দ্রের ভেতরে লাইভ সম্প্রচার বা সাক্ষাৎকার নেওয়া যাবে না, তবে ক্যামেরা ও মোবাইল ফোন নিয়ে কেন্দ্রের ভেতরে প্রবেশ করা যাবে।

তিনি জানান, দেশে প্রথমবারের মতো ব্যবহার করা হচ্ছে ইউএভি (ড্রোন), বডি ওর্ন ক্যামেরা এবং সিসিটিভি কভারেজ। যে কেউ বিঘ্ন ঘটানোর চেষ্টা করলে ধরা পড়বে, এমনকি নির্বাচনের পরেও।