নগদ ক্যাম্পেইনে রয়েল এনফিল্ড জিতলেন কুমিল্লার নোমান
‘আসা আর ফেরা, সারপ্রাইজ সেরা’—ক্যাম্পেইনের মেগা পুরস্কার হিসেবে রয়েল এনফিল্ড মোটরসাইকেল জিতেছেন কুমিল্লার এ এস এম নোমান সরকার। এই ক্যাম্পেইনে অংশ নিয়ে নগদের সব শর্ত অনুসরণ করে লেনদেন করার পর তিনি এই মেগা পুরস্কার জিতলেন।
৭ ফেব্রুয়ারি, শনিবার এক বিজ্ঞপ্তিতে নগদ জানিয়েছে, ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা (আইএসডি) মাঠে দুই দিনব্যাপী নগদ কার্নিভালে এক অনুষ্ঠানের মাধ্যমে নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ বিজয়ীর হাতে মেগা পুরস্কারটি তুলে দেন।
এ সময় নগদের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শ্যামল বি দাস, নগদের চিফ মার্কেটিং অফিসার সাইমন ইমরান হায়দার এবং চিফ কমার্শিয়াল অফিসার মোহাম্মদ শাহীন সারওয়ার ভূইয়া উপস্থিত ছিলেন।
এই ক্যাম্পেইনে স্কুটি, আইফোনসহ আরো পুরস্কার জিতেছেন অংশগ্রহণকারীরা। এছাড়া প্রতি মিনিটে নগদে লেনদেনকারী প্রথম গ্রাহক নগদে রিচার্জ জিতেছেন। এভাবে ছোট, মাঝারি ও বড় আকারের কয়েক হাজার পুরস্কার বিতরণ করেছে নগদ। এই ক্যাম্পেইনে অংশ নিয়ে বরিশালের সানী ব্যাপারী জিতেছেন আইফোন এবং ময়মনসিংহের সোহেল জিতেছেন একটি স্কুটি।
রয়েল এনফিল্ড বিজয়ী বেসরকারি একটি প্রতিষ্ঠানের চাকরিজীবী এ এস এম নোমান সরকার জানান, ‘নগদের ফেসবুক পেইজে লাইক দেওয়া ছিল আমার। ওখান থেকে জানতে পারি এই ক্যাম্পেইনের বিষয়ে। এরপর আমার অব্যবহৃত নগদ ওয়ালেট চালু করে লেনদেন শুরু করি।’
গত বছরের ২৬ নভেম্বর থেকে চলা এই ক্যাম্পেইনে গ্রাহকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। এর মাধ্যমে নগদ তার গ্রাহকদের প্রতি যে দায়বদ্ধতা, তা নিয়মিতভাবে পালন করে যাচ্ছে। সামনে এমন আরো দারুণ দারুণ ক্যাম্পেইনের মাধ্যমে গ্রাহকদের সাথে আরো বেশি সেতুবন্ধ তৈরি করতে কাজ করছে নগদ।
ডিবিটেক/বিজ্ঞপ্তি/এসএ



