১২ বছরে বড় সাশ্রয়ের আয়োজন
দারাজের ৯.৯ অ্যানিভার্সারি সেল
- ৮ সেপ্টেম্বর রাতে শুরু হচ্ছে ক্যাম্পেইন
- থাকছে ৮০ শতাংশ পর্যন্ত ফ্ল্যাশ সেল
- ৬৪ জেলায় পৌঁছেছে দারাজের মার্কেটপ্লেস
বাংলাদেশের ই-কমার্স খাতে ১২ বছরের পথচলা উদযাপনে বড় পরিসরের ‘৯.৯ অ্যানিভার্সারি সেল’ ক্যাম্পেইন নিয়ে আসছে দেশের শীর্ষস্থানীয় অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ। ৮ সেপ্টেম্বর রাত ৮টা থেকে শুরু হওয়া এ ক্যাম্পেইন চলবে ১৮ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত। এতে থাকছে সর্বোচ্চ ৮০ শতাংশ ফ্ল্যাশ সেল, ৭৫ শতাংশ হট ডিল, ১২ শতাংশ পর্যন্ত প্রি-পেমেন্ট ভাউচারসহ বিভিন্ন ব্র্যান্ড ও পণ্যে বিশেষ ছাড়।
৭ সেপ্টেম্বর, সোমবার ঢাকায় এক ঘোষণায় দারাজ বাংলাদেশ জানায়, এক যুগের পথচলা স্মরণীয় করে তুলতেই এবারের আয়োজন সাজানো হয়েছে। ক্যাম্পেইনে মেগা ডিল, ফ্ল্যাশ সেল ও হট ডিলের পাশাপাশি ডেলিভারি ডিসকাউন্ট এবং নির্দিষ্ট পণ্যে বিনামূল্যে ডেলিভারি সুবিধাও থাকবে।
ইলেকট্রনিক্স, ফ্যাশন, নিত্যপ্রয়োজনীয় পণ্য, হোম অ্যাপ্লায়েন্স, স্বাস্থ্য ও সৌন্দর্য এবং লাইফস্টাইল পণ্যে এসব অফার পাওয়া যাবে। ফলে দৈনন্দিন প্রয়োজনীয় পণ্য থেকে শুরু করে বিভিন্ন পণ্য কেনাকাটায় গ্রাহকরা বাড়তি সাশ্রয়ের সুযোগ পাবেন।
বাংলাদেশে ১২ বছর পূর্তিকে দারাজ কেবল একটি বাণিজ্যিক মাইলফলক হিসেবে দেখছে না। শক্তিশালী মার্কেটপ্লেস ও নিজস্ব ডেলিভারি নেটওয়ার্কের মাধ্যমে প্রতিষ্ঠানটি দেশের ৬৪ জেলার ক্রেতা ও বিক্রেতাদের যুক্ত করেছে। বিভাগীয় শহর থেকে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত ঘরে বসে পণ্য অর্ডার ও ডেলিভারির সুযোগ তৈরি করেছে প্রতিষ্ঠানটি।
ব্র্যান্ড রাশ আওয়ার
৯.৯ অ্যানিভার্সারি সেলের অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে নির্দিষ্ট সময়ে ‘ব্র্যান্ড রাশ আওয়ার’। প্রথম সেশন শুরু হবে ৮ সেপ্টেম্বর রাত ৮টায় এবং চলবে ৯ সেপ্টেম্বর রাত ২টা পর্যন্ত। পরবর্তী সেশন অনুষ্ঠিত হবে ১১ সেপ্টেম্বর।
এ ছাড়া ক্যাম্পেইনে থাকছে একাধিক ব্র্যান্ড ইভেন্ট। ১০ সেপ্টেম্বর হায়ার ব্র্যান্ড ডে, ১১ সেপ্টেম্বর ইউনিলিভার ব্র্যান্ড ডে, ১২ সেপ্টেম্বর ওরাইমো ব্র্যান্ড ডে, ১৩ সেপ্টেম্বর সুপার ব্র্যান্ড ফেস্ট, ১৪ সেপ্টেম্বর আইস ব্র্যান্ড ডে, ১৬ সেপ্টেম্বর রেকিট সুপার ব্র্যান্ড ডে এবং ১৭ সেপ্টেম্বর রিয়েলমি ব্র্যান্ড ডে অনুষ্ঠিত হবে।
বিশেষ আয়োজন হিসেবে ৯ সেপ্টেম্বর থাকছে ‘পাগলা ফ্ল্যাশ সেল’। ১০ ও ১৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ‘ডাবল ডিসকাউন্ট আওয়ার’।
দারাজ চয়েসে বাড়তি সাশ্রয়
দৈনন্দিন কেনাকাটা আরও সাশ্রয়ী করতে ‘দারাজ চয়েস’-এর মাধ্যমে এভরিডে লো প্রাইস (ইডিএলপি) সুবিধাকে আরও সমৃদ্ধ করেছে প্রতিষ্ঠানটি। দারাজ চয়েস থেকে কেনাকাটায় ‘বাই ৩, গেট ফ্রি ডেলিভারি’ এবং ‘বাই ৫, গেট ১ ফ্রি গিফট উইথ ফ্রি ডেলিভারি’-এর মতো অফার থাকবে।
এবারের ক্যাম্পেইনে এক্সক্লুসিভ প্ল্যাটিনাম পার্টনার হিসেবে রয়েছে ডেটল ও ইউনিলিভার। গোল্ড পার্টনার হিসেবে রয়েছে প্যারাসুট ন্যাচারালে ও হিমালয়া। সিলভার পার্টনার হিসেবে যুক্ত হয়েছে গোদরেজ, নিওকেয়ার ও এসিআই।
পেমেন্টে আরও ছাড়
ক্যাম্পেইন চলাকালে দারাজ মার্কেটপ্লেস ও চয়েস অর্ডারে বিকাশ পেমেন্টে সর্বোচ্চ ১৬০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাবে। নগদ পেমেন্টে থাকছে সর্বোচ্চ ২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক।
ইস্টার্ন ব্যাংক পিএলসি, মিডল্যান্ড ব্যাংক পিএলসি, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি, প্রাইম ব্যাংক পিএলসি, পূবালী ব্যাংক পিএলসি এবং সাউথইস্ট ব্যাংক পিএলসির ক্রেডিট ও নির্দিষ্ট প্রিপেইড কার্ড ব্যবহারকারীরা সর্বোচ্চ ৩ হাজার টাকা পর্যন্ত ১২ শতাংশ ডিসকাউন্ট পাবেন। ইস্টার্ন ব্যাংকের ক্রেডিট কার্ডে ইএমআই লেনদেনে সর্বোচ্চ ৫ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাকও থাকছে।
দারাজ বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর বেন ই বলেন, “বাংলাদেশে এক যুগ পূর্তির এই আনন্দঘন মুহূর্তে আমরা আমাদের সকল সম্মানিত গ্রাহক, সেলার, ব্র্যান্ড পার্টনার এবং শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। তাদের বিশ্বাস ও সহযোগিতাই আমাদের পথচলার মূল প্রেরণা।”
তিনি বলেন, এই অ্যানিভার্সারি দারাজের দীর্ঘ পথচলার প্রতিফলন। বাংলাদেশের ক্রমবর্ধমান ডিজিটাল কমার্স খাতে নতুন সুযোগ তৈরি, ক্রেতাদের সাশ্রয়ী সমাধান এবং উন্নত সেবা প্রদানে প্রতিষ্ঠানটি প্রতিশ্রুতিবদ্ধ।
দারাজ বাংলাদেশ গ্রাহকদের দারাজ অ্যাপ ও ক্যাম্পেইন পেজে গিয়ে বিভিন্ন ডিল ও রিওয়ার্ড উপভোগের আহ্বান জানিয়েছে। ক্যাম্পেইনের সর্বশেষ অফার ও আপডেট দারাজ বাংলাদেশের অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যম পেজেও পাওয়া যাবে।
//ডিবিটেক/এমএইচপি/এসটিবি/এফওই//





