এ বছর স্থাপত্যে একুশে পদক পাচ্ছেন মেরিনা মেরিনা তাবাসসুম

এ বছর স্থাপত্যে  একুশে পদক পাচ্ছেন মেরিনা মেরিনা তাবাসসুম
৫ ফেব্রুয়ারি, ২০২৬ ১৫:৪০  

একুশে পদক ২০২৬ ঘোষণা করেছে সরকার। স্থাপত্যে মেরিনা মেরিনা তাবাসসুমসহ দশজন  এ বছর  পাচ্ছেন দেশের দ্বিতীয় সর্বোচ্চ এ বেসামরিক পুরস্কার। 

অপর পদকপ্রাপ্তরা হলেন- সংগীতে কিংবদন্তি গায়ক, গিটারিস্ট ও সংগীত পরিচালক আইয়ুব বাচ্চু (মরণোত্তর), চলচ্চিত্রে ফরিদা আক্তার ববিতা, চারুকলায় ড. মোহাম্মদ আব্দুস সাত্তার, ব্যান্ড মিউজিকে ওয়ারফেজ, নাট্যকলায় পালাকার ইসলাম উদ্দিন, সাংবাদিকতায় শফিক রেহমান, শিক্ষায় অধ্যাপক মাহবুবুল আলম মজুমদার, ভাস্কর্যে তেজস হালদার ও নৃত্যকলায় অথৈ আহমেদ।

৫ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

এর আগে গত বছরের জুলাইয়ের শেষ দিকে একুশে পদক ২০২৬-এর জন্য মনোনয়ন আহ্বান করে সরকার। একই বছরের ৩০ অক্টোবরের মধ্যে মনোনয়ন জমা দেওয়ার আহ্বান জানানো হয়।

প্রসঙ্গত, ঢাকার উত্তরে দক্ষিণখান এলাকায় স্বীয় দাদীর দেওয়া জমিতে স্থাপিত বায়তুর রউফ মসজিদের জন্য ২০১৬ সালে স্থাপত্যের জন্য আগা খান পুরস্কার পান। 

ডিবিটেক/এসএফ/ইকে