জানুয়ারিতে নতুন দুটি চিপসেট আনছে মিডিয়াটেক
চিপ নির্মাতা মিডিয়াটেক আগামী ১৫ জানুয়ারি চীনে একটি বিশেষ আয়োজনের মাধ্যমে দুটি নতুন চিপসেট উন্মোচন করতে যাচ্ছে। প্রযুক্তি মহলে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে বহুল প্রতীক্ষিত ডাইমেনসিটি ৮৫০০, যা ডাইমেনসিটি ৮৪৫০ ও ৮৪০০–এর উত্তরসূরি হিসেবে আসছে। উচ্চ-মধ্যম সারির এই চিপসেটটি ইতোমধ্যে ভালো সুনাম কুড়িয়েছে বলে ধারণা করা হচ্ছে। খবর জিএসএম এরিনা।
সম্প্রতি উন্মোচিত অনার পাওয়ার ২ স্মার্টফোনে ডাইমেনসিটি ৮৫০০ ব্যবহৃত হওয়ায় আনুষ্ঠানিক ঘোষণা এখন অনেকটাই আনুষ্ঠানিকতার পর্যায়ে রয়েছে।
অন্যদিকে, একই অনুষ্ঠানে আরও একটি নতুন চিপসেট উন্মোচনের গুঞ্জন শোনা যাচ্ছে, যা ডাইমেনসিটি ৯ সিরিজের হতে পারে।
চীনা সূত্রগুলো বলছে, এটি ডাইমেনসিটি ৯৫০০এস নামে পরিচিত হতে পারে এবং এটি হবে সম্পূর্ণ নতুন একটি প্রসেসর।
টিএসএমসি’র এন৩ই ৩ ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি এই চিপে থাকবে শক্তিশালী সিপিইউ ও উন্নত গ্রাফিক্স ইউনিট, যা ভবিষ্যতের ফ্ল্যাগশিপ অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য নতুন মানদণ্ড স্থাপন করতে পারে।
ডিবিটেক/বিএমটি



